বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি

রাস্তায় পুলিশ ও সাধারণ মানুষ, বিধিনিষেধের সময়ে জনসমাগম নিয়ন্ত্রণের জন্য নজরদারি।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান ‘কঠোর বিধিনিষেধ’ এর মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়।
জারি করা আদেশে বলা হয়েছে, এ সময়ে শিল্পকারখানা খোলা থাকবে। তাছাড়া অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।
কোভিড-১৯ এর বিস্তার রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। বিধিনিষেধ চলমান অবস্থায় মঙ্গলবার তা আরও বাড়ানো হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






