চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:২৭ অপরাহ্ন ২২, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস পরিস্থিতিতে ঈদুল আযহা উদযাপনের জন্য লকডাউন এক সপ্তাহের জন্য তুলে দেওয়া হলেও শুক্রবার থেকে আবারও শুরু হচ্ছে ‘কঠোর বিধিনিষেধ’। শুক্রবার থেকে শুরু হয়ে এ বিধিনিষেধ চলবে ৫ আগস্ট পর্যন্ত। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ লকডাউন চলবে।

ঈদের পরপরই এমন লকডাউনে ভোগান্তি কিছুটা বাড়লেও আসলে এছাড়া কিছুই করার নেই। বিগত কয়েকদিনে সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড আমরা লক্ষ্য করেছি। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না বলেই আমাদের শঙ্কা।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী পোশাক শিল্প কারখানা খোলা সম্পর্কে বলেছেন, যদি অবস্থার পরিবর্তন হয়, অবস্থা যদি ভাল হয় সেটি পরবর্তীতে চিন্তাভাবনা করা যেতে পারে। তবে এ মাসের ভেতরে নয়। সেটা অবস্থা বুঝে, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত হবে।

এবার যেহেতু অফিস-গার্মেন্টস ফ্যাক্টরি, রপ্তানিমুখী পোশাক শিল্প সবকিছু বন্ধ থাকবে। সুতরাং এ পর্যন্ত যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাতে সর্বাত্মক লকডাউন কঠোর বিধিনিষেধ হতে যাচ্ছে। সেক্ষেত্রে আগের মতোই মানুষের প্রয়োজন হবে না বাইরে আসার। যেহেতু অফিস বা গার্মেন্টসে যেতে হবে না সেজন্য অপেক্ষাকৃত আগের চাইতে অনেক কঠোর হবে এবং এটি বাস্তবায়নের জন্য পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনা সদস্য থাকবে।’

তিনি বলেন, ‘যারা বাড়ি গিয়েছে তারা কিন্তু জানে অফিস-আদালত বন্ধ থাকবে। গার্মেন্টস বন্ধ থাকবে সুতরাং তারা সময় নিয়েই গেছেন এবং তারা যেন ৫ তারিখের পরেই আসে। সংক্রমণ কমানোর জন্য অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে, ঘরে থাকতে হবে, অপ্রয়োজনে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসবে না এবং বাইরে যদি আসতেই হয় অবশ্যই ডাবল মাস্ক পরবে। এটা যদি করতে পারি ১৪ দিনের জন্য তাহলে সংক্রমণটা একেবারে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবো, তা না হলে এটা আরও বাড়তে থাকবে এবং হাসপাতালের রোগীদের যে চাপ সেটা ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। সকলের সহযোগিতা প্রয়োজন। আগামী ১৪ দিন অনেক গুরুত্বপূর্ণ।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এ কথা যৌক্তিক। আমরাও মনে করি, সংক্রমণ কমানোর জন্য আগামী ১৪ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময়ে কিছুটা কষ্ট হলেও বিধিনিষেধ মেনে চলতে পারলে তা দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে। একইসঙ্গে লকডাউন চলাকালে কেউ যেন খাদ্যসহ অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেটাও সরকারের সংশ্লিষ্টদের নজরে রাখতে হবে। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিধিনিষেধলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT