চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধিনিষেধে বন্ধ নয়, খোলা থাকবে দোকানপাট-শপিংমল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৭, মে ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এ সময় দোকানপাট ও শপিংমল বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। ফলে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি মো. হেলাল উদ্দিন।

সোমবার চ্যানেল আই অনলাইনকে হেলাল উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, আমি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে গত রাতে মোবাইল ফোনে কথা বলেছিলাম। তিনি (প্রতিমন্ত্রী) জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও মার্কেট খোলা যাবে।

হেলাল উদ্দিন আরও বলেন, অধিকাংশ বিপণিবিতানে এখনো ঈদের ছুটি চলছে। ছুটি শেষ হলে যে যার মতো করে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে।

সরকারের বর্ধিত বিধিনিষেধ অনুযায়ী ২৩ মে পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে এমন তথ্য গতকাল আপনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, কিন্তু আজ বলছেন খোলা থাকবে। তাহলে বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে। তবে এখন স্পষ্ট করা হয়েছে যে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে।

Reneta

মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল রোববার করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ অর্থাৎ ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। এই সময়ে চলমান বিধিনিষেধের শর্তগুলো বহাল থাকবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদও আরেক দফা বাড়ানো হয়।

এদিকে গতকালের প্রজ্ঞাপনে স্পষ্ট করে কিছু বলা না থাকায় দোকানপাট ও বিপণিবিতান খোলা থাকবে কি না, সেটি নিয়ে অনেক ব্যবসায়ীর মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।

নতুন নির্দেশনায় বলা হয়, চলমান বিধিনিষেধের সময় সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর, জরুরি পরিষেবা আওতাভুক্ত থাকবে এবং খাবার হোটেল ও রেস্তোরাঁ কেবল খাবার বিক্রয় ও সরবরাহ করতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসদোকানপাটশপিংমল
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ১৩, ২০২৬
ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT