চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে একমত বাংলাদেশ-নেপাল

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:২২ অপরাহ্ণ ২০, জুন ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, বাংলাদেশ
A A

বিদ্যুৎ খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশ-নেপাল যৌথ ওয়ার্কিং গ্রুপ ও যৌথ স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. আহমদ কায়কাউস এবং নেপালের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের বিদ্যুৎ, পানি সম্পদ ও সেচ সচিব দিনেশ কুমার ঘিমি।

সভায় নেপালে জল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিপুল সম্ভাবনা এবং বাংলাদেশে বিদ্যুতের প্রয়োজনীয়তা বিবেচনায় এই সম্ভাবনা কাজে লাগানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় দেশের মধ্যে ঋতু ভেদে বিদ্যুৎ চাহিদার তারতম্যের আলোকে পারস্পরিক পাওয়ার ট্রেডিং এর বিষয়েও কথা হয়।

Banglabid

সভা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় সাংবাদিকদের সাথে কথা বলেন দুই দেশের সচিব।

এসময় বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. আহমদ কায়কাউস বলেন, এটি দুই দেশের দ্বিতীয় সভা। এর আগে গত ডিসেম্বর মাসে নেপালের কাঠমান্ডুতে যৌথ স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এবার সভায় নেপালে জল বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা ও বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানের নেপালের বিদ্যুৎ খাতে অংশগ্রহণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নেপালে বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন ও যৌথভাবে প্রকল্প বাস্তবায়ণ করার লক্ষ্যে সম্ভাব্য প্রকল্প চিহ্নিত করা, উভয় দেশের মধ্যে পাওয়ার ট্রেডিং পন্থা নির্ধারণ এবং ক্রস বর্ডার ইন্টারকানেকশনের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত টেকনিক্যাল টিম (জেনারেশন) ও জয়েন্ট টেকনিক্যাল টিম (ট্রান্সমিশন) ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে সঞ্চালন লাইনের অংশ বিশেষ ভারতের ভূখন্ডের মধ্যে নির্মিত হবে বিধায় বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বিষয়টি এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ভারতের জিএমআর কর্তৃক নেপালে বাস্তবায়িতব্য ৯০০ মেগাওয়াট আপার কার্নালি জল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ থেকে ৫০০ মেগাওয়াট বাংলাদেশের আমদানির বিষয়ে সভায় আলোচনা হয়েছে। বিউবো, জিএমআর এবং এনভিভিএন এর মধ্যে এ সংক্রান্ত চুক্তি চূড়ান্তকরণের প্রক্রিয়ায় রয়েছে।

Reneta

নেপালের বিদ্যুৎ, পানি সম্পদ ও সেচ সচিব দিনেশ কুমার ঘিমি বলেন, নেপাল সরকার সে দেশে সম্ভাব্য ২০টি জলবিদ্যুৎ প্রকল্প চিহ্নিত করেছে। এর মধ্যে কোন কোন প্রকল্পে বাংলাদেশের প্রতিষ্ঠানের বিনিয়োগের সুযোগ রয়েছে তা উভয় দেশ খতিয়ে দেখবে। সভায় বাংলাদেশ ও নেপালের সোলার হোম সিস্টেমসহ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের জন্য উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্র স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাংলাদেশবিদ্যুৎ খাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের টানা ষষ্ঠ ফিফটি হল না

পরবর্তী

ভারতের হিমাচলে বাস খাদে পড়ে ৪২ জন নিহত

পরবর্তী

ভারতের হিমাচলে বাস খাদে পড়ে ৪২ জন নিহত

বিশ্বকাপে মুশফিকের প্রথম, বাংলাদেশের পঞ্চম সেঞ্চুরি

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT