চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিদ্যুৎ ও তৈরি পোশাক খাতে আগ্রহী শীর্ষ দুই সুইডিশ কোম্পানি

আলী এরশাদ আলী এরশাদ
৮:৩৯ অপরাহ্ণ ১৬, জুন ২০১৭
অর্থনীতি
A A
তৈরি পোশাক

প্রধানমন্ত্রীর সুইডেন সফর

শীর্ষ স্থানীয় দুইটি সুইডিশ কোম্পানি দি ইনভেস্টর এবি এবং এবিবি সুইডেন বাংলাদেশের বিদ্যুৎ ও তৈরি পোশাক খাতের উন্নয়নে কাজ করতে আগ্রহ দেখিয়েছে। কোম্পানি দুটির প্রতিনিধিরা শুক্রবার সকালে সুইডেনের গ্রান্ড হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথক সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

সুইডেনে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন স্টকহোমে অবস্থান করছেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ইহসানুল করিম বলেন, ইনভেস্টর এবি এবং এবিবি সুইডেন’র শীর্ষ নির্বাহীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের সমৃদ্ধি এবং ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন।

শেখ হাসিনা দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে তাদের অবহিত করেন। পরে এইচ অ্যান্ড এম’র প্রেসিডেন্ট ও সিইও কার্ল যোহান পার্সন প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করেন।

বৈঠককালে প্রধানমন্ত্রী তৈরি পোশাক খাতের উন্নয়নে তার সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।  প্রধানমন্ত্রী তৈরি পোশাক পণ্যের মূল্য বাড়ানোর জন্য বায়ারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৃতপক্ষে এতে শ্রমিকরাই লাভবান হবে।

Reneta

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব এম শহিদুল হক, সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত যোহান ফ্রিসেল, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর সুইডেন সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুইডেন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

পরবর্তী

প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না: মির্জা ফখরুল

পরবর্তী
মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না: মির্জা ফখরুল

প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মোহাম্মদ তারিকুল ইসলামের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত অন্য দেশের  প্রতিযোগীরা

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তারিকুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT