চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিককে দায়িত্বপালনে বাধা: বাংলাদেশী রাষ্ট্রদূতকে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০১৭
প্রবাস সংবাদ
A A

একজন সাংবাদিককে দায়িত্বপালনে বাধা দেয়ার ঘটনায় বাংলাদেশী রাষ্ট্রদূত গোলাম সারোওয়ারকে তলব করে জিজ্ঞাসা করেছে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বাংলাদেশী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আনোয়ার হোসেন নামের এক সাংবাদিকের দায়িত্বপালনে বাধা দেয়ার অভিযোগ ওঠে।

এই ঘটনায় সুইডেনের কর্তৃপক্ষের সমর্থন ছিল বলে আগে দাবি করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত। তার এই বক্তব্যর ব্যাখ্যা জানতেই তাকে তলব করা হয়। ওই ঘটনায় সুইডিশ নিরাপত্তা বাহিনীর কী ভূমিকা ছিল তাও জানতে চাওয়া হয়। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে সুইডিশ রেডিও।

বাংলাদেশে থাকাকালে ষড়যন্ত্রমূলকভাবে একটি হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয় আনোয়ার হোসেনকে এবং তিনি পালিয়ে সুইডেন চলে আসেন। গত জুন মাসের ১৫ তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন ভ্রমণে গেলে দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লোফবেনের সঙ্গে রোজেনবাডে দেখা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্টেফান লোফবেন

সেখানে ছবি তুলছিলেন আনোয়ার। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের নিরাপত্তা রক্ষকারীবাহিনীর একজন সদস্য তার ক্যামেরা কেড়ে নেন এবং তার ছবি ডিলিট করে দিতে বাধ্য করেন।

বৃহস্পতিবার রাষ্ট্রদূত গোলাম সাওয়ার সুইডিশ রেডিও দেয়া এক সাক্ষাতকারে বলেন যে ওই সাংবাদিকের সাথে এমন ব্যবহার করার পিছনে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং প্রধানমন্ত্রীর গণমাধ্যম কর্মকর্তাদের সম্মতিতেই এই কাণ্ড ঘটে। অনেকে এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

এই ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশকে ক্ষমা চাইতে সরকারকে চাপ প্রয়োগ করার আহ্বান জানান সুইডিশ বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যান্নে রামবার্গ।

সুইডিশ বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যান্নে রামবার্গ
Reneta

তিনি বলেন, একজন সাংবাদিকের তোলা ছবি জোড় করে মুছে দেয়ার কাজটি চরম সিরিয়াস ব্যাপার এবং এটি সুইডেনের মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধের উপরে আঘাত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সুইডেন সফরসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT