চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ কমেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ১১, জুন ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

২০২০-২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা। যা বর্তমান ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৮ হাজার ৫১ কোটি টাকা।

ফলে এবার প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কমছে ১ হাজার ২৯৩ কোটি টাকা।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে মুজিব শতবর্ষের সবার জন্য মানসম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রত্যয় এবং ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ অঙ্গীকার সামনে রেখে কাজ করছে সরকার।

২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ইতোমধেই ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের উৎপাদনের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।

বর্তমানে ১৬ হাজার ৮৭৫ মেগাওয়াটি ক্ষমতার ৪৮টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন, ২ হাজার ৭৮৫ মেগাওয়াট ক্ষমতার ১২টি বিদ্যুৎকেন্দ্র চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে আরাে ১৯ হাজার ১০০ মেগাওয়াট ক্ষমতার ১৬টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

Reneta

এছাড়া পায়রা, মহেশখালি মাতারবাড়িতে মেগা পাওয়ার হাব নির্মাণের জন্য বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে পায়রা ১৩২০, মাতারবাড়ি ১২০০ এবং রামপালে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উল্ল্যেখযোগ্য।

অর্থমন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানিতে ১০ ভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এছাড়া উপ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎখাতের উন্নয়নের কথা তুলে ধরা হয়।

বলা হয়, আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ উপজেলায় বিদ্যুতায়ন করা হবে। এরমধ্যে ২৫৭ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে এছাড়া আরো ১৫৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে।

এদিকে বাজেট বক্তৃতায় জ্বালানি বিষয়ে বলেন, দেশে এখন প্রায় ২ হাজার ৫২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। ২০২১ সালের মধ্যে বাপেক্স ১০৮টি কূপ খনন করার পরিকল্পনা হাতে নিয়েছিল এরমধ্যে ২৯টি কূপের খনন শেষ করেছে। এছাড়া সাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য মডেল পিএসসি ২০১৯ করা হয়েছে। এর বাইরেও চাহিদা সামাল দিতে আরো এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করার জন্য দুটি ভাসমান টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এখন গড়ে দৈনিক ৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি হচ্ছে। গ্যাসের অপচয় হ্রাস করার জন্য প্রিপেইড মিটার বসানো হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেটবিদ্যুৎ ও জ্বালানি খাত
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT