বিদ্যুতের প্রিপেইড মিটারধারী গ্রাহকদের নানা ভোগান্তির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সেই সাথে এই কমিটিকে বিষয়গুলো তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন, এ এম জামিউল হক ফয়সাল, আব্দুল্লাহ আল হাদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি দাস।
গত ৬ জুন জরুরি ভিত্তিতে বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সঙ্গে যোগাযোগ ও নীতি সংস্কার করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়।







