নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হলো সরস্বতী পূজা। বিদ্যা দেবী সরস্বতীর বন্দনায় অতিবাহিত করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশ, জাতি ও সন্তানের মঙ্গল কামনা করে প্রার্থনা করেছেন ভক্তরা।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে সরস্বতী বিদ্যা ও শিল্পকলার দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে বিদ্যা ও জ্ঞান লাভের আশায় তাকে পূজা করেন ভক্তারা, বিশেষ করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ রাজধানীর মন্দিরে মন্দিরে শিক্ষার্থী ও ভক্তরা আনন্দ আয়োজনে উদযাপন করেছেন দিনটি।
পূজা ও অর্চনা শেষে ভক্তরা বলছেন, আমরা দেবীর কাছে প্রার্থনা করেছি তিনি যেনো সবাইকে বিদ্যা দান করেন। অন্যদিকে পূজার দিনে বসন্ত উৎসব বাড়তি আনন্দের খোড়াক জুগিয়েছে মন্দিরগুলাতে। মন্দিরে মন্দিরে বাণী অর্চনা ও প্রসাদ বিতরণ করা হয়। দূর-দুরান্ত থেকে আসা ভক্তরা একটি মিলনমেলায় মানুষের মধ্যে যোগসূত্র করছে বলে মনে করছেন।
এদিনে পুরোহিতের কাছে সন্তানের পড়াশোনার হাতে-খড়ি দিয়েছেন অনেক অভিভাবকরা। দেবী সরস্বতী সারা বছর ধরে শিক্ষার্থীদের জন্য কল্যাণ ও মানুষের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য আর্শীবাদ করবেন সেই প্রত্যাশা সনাতন ধর্মালম্বীদের।






