চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যাসাগরের প্রতিবাদী স্বর ধারণের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
শিল্প সাহিত্য
A A

‘বিদ্যাসাগরের যে মতাদর্শ, তার প্রয়োজনীয়তা আজও এই সমাজে বিদ্যমান। এখনও এখানে বাল্য বিবাহ হয়, প্রতিনিয়ত হচ্ছে নারী নির্যাতন। করোনামহামারীর সময় হাজার কোটি টাকার দুর্নীতির যে খবরগুলো আমরা পড়েছি, আমাদের কবি-সাহিত্যিকদের কি সাহস আছে- এগুলোর সোচ্চার প্রতিবাদ করার? কিন্তু বিদ্যাসাগর থাকলে ঠিকই আওয়াজ করতেন, প্রতিবাদ করতেন। দুর্নীতির কারণে অধিকার বঞ্চিত মানুষদের নিয়ে কথা বলতেন।’

বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী শনিবার (২৬ সেপ্টেম্বর)। এ উপলক্ষে তার একদিন আগে (২৫ সেপ্টেম্বর) পরম্পরার আয়োজনে ময়মনসিংহে অনুষ্ঠিত হয় ‘দিনভর বিদ্যাসাগর’। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন কবি শামসুল ফয়েজ। 

এই পর্বের আলোচক হিসেবে ছিলেন কবি ফরিদ কবির, কবি সরোজ মোস্তফা এবং মাওলা প্রিন্স।

অনুষ্ঠানে শামসুল ফয়েজ বলেন, বিদ্যাসাগরকে ধারণ করতে হলে প্রথমেই সমাজের অসংগতিগুলো নিয়ে কথা বলা জরুরী। কারণ তার সময়ে কোনো অন্যায় তিনি নিরবে সয়ে যান নি। তাকে অনুভব কিংবা অনুসরণ করতে হলে সমাজের অসংগতি নিয়ে কবি-সাহিত্যিকদেরও প্রতিবাদ করতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন কবি ফরিদ আহমেদ দুলাল, কবি আওলাদ হোসেন ও কবি হাসান জামিল।

‘দিনভর বিদ্যাসাগর’ এর শেষ পর্বে সভাপতিত্ব করেন কবি আশরাফ মীর। আলোচক হিসেবে ছিলেন প্রাবন্ধিক রাজীব সরকার, কবি কাজী নাসির মামুন ও প্রাবন্ধিক মাজেদা মুজিব।

এছাড়াও প্রতিটি পর্বে ছিল স্বরচিত কবিতা পাঠ ও সংগীত। রবীন্দ্রসংগীত শিল্পী মামুনুল ইসলাম রনি গান শোনান। বিদ্যাসাগর থেকে পাঠ করেন আবৃত্তিশিল্পী রুবিনা আজাদ, কবি সালমা বেগ ও আবৃত্তিশিল্পী কায়সার রিজভী।

দিনব্যাপী পুরো অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করেন কবি শামীম আশরাফ।

ট্যাগ: শামসুল ফয়েজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নির্ভয়, মারকুটে’ জোন্সকে আজীবন মনে রাখতে চান টেন্ডুলকার

পরবর্তী

সিলেটে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

পরবর্তী

সিলেটে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের একটি ভ্যাকসিন ট্রায়ালের সাফল্য দাবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT