চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশ থাকার যত আনন্দ, যত যাতনা

মাহবুব রেজা মাহবুব রেজা
২:১৪ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২০
প্রবাস সংবাদ, শিল্প সাহিত্য
A A

ইটালির মিলান থেকে ছুটিছাটায় দেশে এলে পরিচিত–অপরিচিত যার সঙ্গেই দেখা হতো, একথা সেকথার পর আমার প্রতি তাদের ভালোবাসা জাগ্রত হতো যে প্রশ্নে সেটা হলো,ভাই, মিলানে কী কাজ করেন? বেশিরভাগ ক্ষেত্রে তাদের কাছ থেকে আমাকে এই প্রশ্নটা শুনতেই হতো।

১৯৮৭ সাল থেকে লেখালেখি করি।

১৯৯০ সাল থেকে সাংবাদিকতা।

একই সময় থেকে ১৯৯৬ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান বিভাগে নিয়মিত স্ক্রিপ্ট লেখা, পাণ্ডুলিপি গবেষণার কাজ করেছি।

ইউনিসেফের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের গবেষণার কাজ করেছি।

নিছক অভিজ্ঞতা অর্জনের জন্য কিছুকাল আমেরিকান লাইফ ইনস্যুরেন্সেও কাজ করেছি।

Reneta

পরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগে যোগদান করেছি– অনুষ্ঠান নির্মাণের সঙ্গে যুক্ত ছিলাম। কয়েকবছর পর, অস্থিরতার কারণে ২০০২ সালে সেখান থেকেও দেশের বাইরে চলে গিয়েছি। অবশ্য সেবারের বিদেশে চলে যাবার ঘটনা প্রথমবারের মতো ছিল না। এর আগে ১৯৯১ সালে সুইডেন এবং ১৯৯৭ সালে চেক রিপাবলিকে চলে গিয়েছিলাম। আমার বৈদেশ অবস্থান বেশিদিন স্থায়ী হয়নি আমারই কারণে– সে আরেক উপাখ্যান।

প্রথম প্রথম আমি আমার অতি উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের এরকম বালখিল্য প্রশ্নকে এড়িয়ে চলতে চেষ্টা করতাম, মাথা ঠাণ্ডা রাখতাম।

কী উত্তর দেব তাদের প্রশ্নের!

একদিন এক অগ্রজ সাহিত্যিক যিনি কয়েকবছর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে অভিষিক্ত হয়েছেন– আমার খুব নিকটের জন। তিনি আমাকে স্নেহও করেন, ভালোবাসেন। আমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে।

একদিন কী মনে করে তিনিও আমাকে এই প্রশ্ন করে বসলেন। তিনি হয়ত মনে করেছেন আমি বুঝি ওখানে এদেশের মতই কোনো সম্মানজনক কাজ করি।

আমি তার কথায় হতচকিত হই। অন্তত তার কাছে আমি এধরনের প্রশ্ন আশা করিনি। তিনি কেন আর সবার মত আমাকে কেন এরমকের প্রশ্ন করবেন!

খুব ইচ্ছে হলো অগ্রজকে বলি, ‘ভাই,আপনেও অগা-মগা পাবলিকের মতন অগা-মগা প্রশ্নই করলেন আমারে! বাংলাদেশের মানুষ দেশ ছেড়ে ইউরোপ–আমেরিকায় গিয়ে কেশ ফালায়…’

কথাটা বলতে পারলাম না। তাকে শুধু বললাম, ‘ভাই, যারা বিদেশে থাকে তাদের কখনো জিজ্ঞেস করবেন না, ওখানে কী কাজ করেন‘। আমার কথার ভেতরে কী ছিল জানি না, তবে আমার কথার পর তিনি আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘মাহবুব, ভাই আমার। আমি কথাটা এভাবে বলতে চাইনি। তুমি রাগ কোরো না ভাই আমার…

দুই
জীবন–জীবিকা আর পরিস্থিতি বিবেচনায় মানুষকে দেশান্তরী হতে হয়। কাজ করে খেতে হয়। অভিবাসী মানুষ সে যে দেশেই যাক না কেন, যেভাবেই থাকুক না কেন, তার তখন একটা পরিচয়ই বড় হয়ে ওঠে তাহল, সে একা, বড় একা। সে কেবলই একা, সে অহর্নিশ একা…।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT