চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে বিএনপি-জামায়াতের ৮ লবিস্ট ফার্ম: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অভিযোগ করে বলেছেন, বিএনপি-জামায়াত দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং অগ্রগতি বন্ধে বিদেশে ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে।

বুধবার সংসদে তিনি আরও বলেন, ‘বিএনপির এমপি হারুন রশিদ এবং রুমিন ফারহানা আওয়ামী লীগের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করা নিয়ে সংসদে মিথ্যাচার করেছে। মূলত দেশের অগ্রগতি বন্ধ করে দেয়ার জন্য লবিস্ট নিয়োগ করেছে বিএনপি-জামায়াত। সে কারণে তারা আমেরিকাকে দিয়ে চাপ দিচ্ছে।যা দেশের জন্য মঙ্গলজনক নয়।’

‘‘সরকার লবিস্ট ফার্ম নিয়োগ করেনি বরং পিয়ার ফার্ম নিয়োগ করেছে। বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেয়ার জন্য।’’

বর্তমান সংসদকে অবৈধ বলতে বিএনপির কিছু নেতা যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির এসব তৎপরতা দেশের জন্য মঙ্গলজনক নয়। দেশ ও দলের টাকা নষ্ট করে বাংলাদেশকে রসাতলে পাঠাতে চায় বিএনপি।

আলাপ-আলোচনা ছাড়া র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসে পার্টনারশিপ সংলাপ শুরু হবে। এই সংলাপের পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে।

ড. এ কে আব্দুল মোমেন অভিযোগ করেন, রোহিঙ্গাদের ভাসানচরে আশ্রয় দিয়ে আমেরিকাকে হুমকির মুখে ফেলেছে- এমন অপপ্রচারের অংশ হিসেবে ১৮টি দেশে চিঠি দিয়েছে বিএনপি। এসব দেশবিরোধী ষড়যন্ত্রকে ধিক্কার জানাই। এটা লজ্জাজনক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিলবিস্ট নিয়োগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বের চোখে রাশিয়ার চেয়ে নেতিবাচক ভাবমূর্তিতে যুক্তরাষ্ট্র

মে ১৩, ২০২৬

ইসাক-গায়কোরেসকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সুইডেন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬

টক্সিক ব্র্যান্ড ইমেজে অস্ট্রেলিয়ায় ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

মে ১৩, ২০২৬

২০২৬’র বিশ্বকাপে যা কিছু প্রথম

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT