চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে বাংলাদেশী সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারি, আতঙ্কিত না হতে পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ১৮, মে ২০১৭
বাংলাদেশ
A A

বিদেশে ভ্রমণরত বাংলাদেশী সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারির জন্য বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে যে নির্দেশনা দেয়া হয়েছে তাতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়: যদি কোনো সাংবাদিক বিদেশে দেশবিরোধী কাজে লিপ্ত হন, তবে তাকে চিহ্নিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হবে।

Banglabid

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন: সার্কুলারটা এখনও আমি দেখি নাই। দেখবো এটা। আর জিনিসটা হলো দেশের স্বার্থ রক্ষার জন্য যারাই বিদেশে যান সবার ওপর নজর রাখা আমাদের কর্তব্য। এটার মানে এই না যে সবাইকে  কন্ট্রোল করা হচ্ছে।

তবে সে নজরদারি শুধু সাংবাদিকের জন্য কেনো? এমন প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন: প্রজ্ঞাপনটিতে কি শুধু সাংবাদিক লেখা? আমার মনে হয় না। আমাকে একটু দেখতে হবে। তারপর বলতে পারবো। শুধু সাংবাদিকদের জন্য এটা হতে পারে না। এখানে বিদেশী সাংবাদিকরা আসছেন। যেখানে খুশি যাচ্ছেন। এখানে সব কিছু খোলা। আমার মনে হয় না, এখানে আতঙ্কিত হওয়ার কিছু আছে।

বিজ্ঞপিতে আরো বলা হয়, সংসদীয় কমিটি বিদেশে ভ্রমণরত সাংবাদিকদের নেতিবাচক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ সাংবাদিকদের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভুল তথ্য দিয়ে থাকে।

Reneta

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন: বাংলাদেশের মতো এতোটা স্বাধীন গণমাধ্যম পৃথিবীর খুব কম দেশেই আছে। যার যা খুশি আপনারা লিখে দিতে পারছেন। আর বিদেশে গিয়ে যদি কেউ কিছু করে, আমার মনে হয় দেখা উচিত এবং আপনাদের সকলের এ ব্যাপারে সমর্থন থাকা উচিত।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত যে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে এ প্রজ্ঞাপন সেই কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি। যোগাযোগ করা হলে দীপুমনি বলেন, তিনি কোন অনলাইনের সঙ্গে কথা বলেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিকদের বিদেশ ভ্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT