চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে বাংলাদেশি সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনা প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২০, মে ২০১৭
বাংলাদেশ
A A

বিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারির জন্য বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে যে নির্দেশনা দেয়া হয়েছিলো তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিকেশন মহাপরিচালকের (ডিজি) পাঠানো এক ইমেইলে বিদেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলোকে বলা হয়: তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ১৭ মে’র নির্দেশনাটি প্রত্যাহার করা হচ্ছে।

ওই ইমেইলে আগের নির্দেশনাটি সমন্বিত সিদ্ধান্ত ছিলো না বলে উল্লেখ করা হয়।

Banglabid

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে গত ১৭ মে বলা হয়: যদি কোনো সাংবাদিক বিদেশে দেশবিরোধী কাজে লিপ্ত হন, তবে তাকে চিহ্নিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হবে।

পরদিন (১৮ মে) এ ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী’র দৃষ্টি আকর্ষণ করা হলে, নিজের জানা না থাকার কথা জানিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

বিদেশে অবস্থানর বাংলাদেশি মিশন গুলোকে দেওয়া ওই নির্দেশনায় আরও বলা হয়: সংসদীয় কমিটি বিদেশে ভ্রমণরত সাংবাদিকদের নেতিবাচক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ সাংবাদিকদের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভুল তথ্য দিয়ে থাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিকদের বিদেশ ভ্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT