চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিদেশে দ্রুত উন্নতিতে সবাইকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
মিরপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি

মিরপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি

গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডকে অল্পের জন্য ওয়ানডে সিরিজে হারানো যায়নি। তার আগে শক্তিশালী কয়েকটি দলের বিপক্ষে টানা সাফল্য মিলেছে। তবে দেশের মাটিতে সাফল্যের সমান চিত্র বিদেশের মাটিতে আশা করা এক অর্থে বাড়াবাড়ির পর্যায়েই পড়ে। সেদিক থেকে বিদেশের মাটিতে উন্নতির গ্রাফটা খারাপও নয় বাংলাদেশের। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করছেন, এভাবে লড়াই করে যেতে পারলে বিদেশের মাটিতে অন্য যেকোনো প্রতিষ্ঠিত দলের তুলনায় উন্নতিতে দ্রুত সবাইকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ।

ঘরের মাঠে টাইগাররা এখন যেকোনো সফরকারী দলের জন্যই হুমকি। বাংলাদেশে এসে নাকানিচুবানি খেয়ে গেছে নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার মতো শক্তিশালী দল। ওয়ানডেতে ২০১০ ও ২০১৩ সালে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল কিউইরা, ২০১৫ সালে হয় পাকিস্তান। ওপরের বাকি দলগুলো সিরিজ হারে। সাফল্য আসতে শুরু করেছে বিদেশের মাটিতেও। তবে খুব বৃহৎ অর্থে নয়। বিদেশের মাটিতে গেল কয়েকটা সিরিজের অভিজ্ঞতা থেকে মাশরাফি বলছেন, ধারাবাহিক সাফল্য আসন্ন।

‘আমার মনে হয়, বিদেশের মাটিতে উন্নতির গ্রাফটা ঠিকই আছে। ভিন্ন একটা প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড থেকে যেটা শুরু হয়েছে। নিউজিল্যান্ডে গিয়ে ভাল করা খুব কঠিন। সেখানে একটি ম্যাচে আমরা জয়ের সুযোগ তৈরি করেছিলাম। তার ধারাবাহিকতায় শ্রীলঙ্কায় আমরা একটা ম্যাচ জিতেছি। শ্রীলঙ্কায় তৃতীয় ওয়ানডেটা হয়তো আমাদের জেতা উচিত ছিল। এ বছর এরকম অনেক চ্যালেঞ্জ ছিল। অন্য প্রতিষ্ঠিত দলগুলোর দিকে যদি তাকাই তারা বিদেশের মাটিতে ম্যাচে এত দ্রুত উন্নতি করতে পারেনি। এখনও যদি বড় বড় দলের দিকে তাকান, তারা অ্যাওয়ে ম্যাচ বেশিরভাগই হারে। কিন্তু এই টিমের দিকে যদি তাকান, দেখবেন বিদেশের মাটিতে দ্রুত উন্নতিতে সবাইকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ।’

ড্রেসিংরুমে সবার মনোভাব দেখে এমনটা মনে হয়েছে মাশরাফির। তবে সুযোগ তৈরি করেও জিততে না পারায় আক্ষেপ আছে তারও, ‘আমি যদি গ্রাফের দিকে তাকাই, ড্রেসিংরুমে আমার অনুভূতিটা হয় যে, অন্য প্রতিষ্ঠিত শক্তির চেয়ে আমরা তাড়াতাড়ি পারব। নিউজিল্যান্ডে গিয়ে একটা ম্যাচ জেতা উচিত ছিল, শ্রীলঙ্কায় তৃতীয় ওয়ানডে জেতা উচিত ছিল। আফগানিস্তানের বিপক্ষে গত বছরের হারটা ছিল অপ্রত্যাশিত। ইংল্যান্ডের বিপক্ষেও প্রত্যাশা মেটেনি। কিন্তু উন্নতিটা হচ্ছে।’

বিদেশের মাটিতে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য বুধবার দিবাগত রাত সোয়া একটায় ইংল্যান্ড যাচ্ছে মাশরাফিবাহিনী। সেখানে সাসেক্সে নয় দিনের অনুশীলন ক্যাম্প। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। বিদেশের মাটিতে বাংলাদেশ কতটা উন্নতি করেছে, তারও একটা পরীক্ষা হয়ে যাবে সামনের ম্যাচগুলোয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিমাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবরকে ছুঁলেন শান্ত, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মে ১৩, ২০২৬

সাহসী গল্প নিয়ে কানে আরব বিশ্বের নির্মাতারা

মে ১৩, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১৩, ২০২৬

কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বিভিন্ন কার্যালয় পরিদর্শন

মে ১৩, ২০২৬

রাজধানীতে বৃষ্টি, চার বিভাগে ‘ভারি বর্ষণের’ পূর্বাভাস

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT