চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশীদের নিত্য নতুন নির্দেশনায় ‘হয়রানি’তে গার্মেন্টস মালিকরা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৮:২২ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৫
অর্থনীতি
A A

তৈরী পোশাক শিল্পের ইউরোপ ও আমেরিকান বায়ারদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কারখানা কমপ্লায়েন্সে নিত্য নতুন নির্দেশনায় হয়রানির শিকার হচ্ছেন উদ্যোক্তারা। এ নিয়ে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে অভিযোগও করেছে বিজিএমইএ। অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, অভিযোগ নিয়ে তারা ত্রিপক্ষীয় কমিটিতে আলোচনা করবেন।

সাভারের গোল্ডেন স্টিচ ডিজাইন নামের একটি পাঁচতলা পোশাক কারখানায় উদ্যোক্তারা বসিয়েছেন উন্নতমানের ফায়ার ডোর। অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেম, অত্যাধুনিক ইলেকট্রিক সিস্টেমও রয়েছে সেখানে।

একই উদ্যোক্তার এধরনের আরো তিনটি কারখানা রয়েছে।

এ উদ্যোক্তার দাবি ওই কারখানাগুলোতে অ্যাকর্ড ও অ্যালয়েন্সের পরিদর্শনের পর তাদের নিদের্শনা পূরণ করে সংস্কার করা হয়েছে। এখন আবার নতুন নির্দেশনা নিয়ে আসছে ওই দুই জোট।

গোল্ডেন স্টিচ ডিজাইনের পরিচালক মোশারফ হোসেন ঢালী জানান, অ্যাকর্ডের আগের সকল শর্ত পূরণ করলেও এখন তারা পোশাক শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাইছে, এটা ঠিক নয়।

তিনি অভিযোগ করেন, শর্তপূরণ করলেও নতুন নতুন নির্দেশনা উদ্যোক্তাদের হয়রানিতে ফেলছে।

Reneta

বিজিএমইএ স্বীকার করেছে কিছু উদ্যোক্তা তাদের কাছে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের নতুন নির্দেশনার কথা জানিয়েছে।

বিজিএমইএ প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জানান, একবার পরিদর্শনে হয়তো সব কিছু তাদের নজরে নাও আসতে পারে। অপ্রয়োজনীয় এবং উদ্দেশ্যমূলক ভাবে কিছু চাপিয়ে দেওয়া হলে সেসব বিষয়ে আপত্তি জানাবে বিজিএমইএ।

কলকারখানা পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে, ৩৪ হাজার ৭টি কারখানা পরিদর্শন শেষ হয়েছে। অ্যাকর্ড আর অ্যালায়েন্সের হয়রানি নিয়ে তাদের কাছে যে চিঠি বিজিএমইএ পাঠিয়েছে তা ত্রিপক্ষীয় কমিটির বৈঠকে আালোচনা হবে।

কারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ জানান, পোশাক কারখানায় পরিদর্শন বিষয়ে অভিযোগ ওঠার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে অভিযোগ খতিয়ে দেখা হবে।

দুই জোটের পরিদর্শনে এ পর্যন্ত ৩৫টি কারখানা বন্ধ করা হয়েছে। আর ৩৯টি কারখানা আংশিক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে পরিদর্শন অধিদপ্তর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পোশাক শিল্পবিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষিতে উৎপাদন ব্যয় বাড়ছে: আলোচনায় বক্তারা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২৬ দিনের দীর্ঘ মিশন শেষে দেশে ফিরল মার্কিন রণতরী

মে ১৭, ২০২৬

আয়েশা এখন এলাকার বাতিঘর, ব্যাচেলর ও মাস্টার্সে অর্জন করেছে প্রথম বিভাগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মীয় বাস্তবতা নিয়ে সিপিএমে আত্মসমালোচনা, রাজ্য কমিটিতে উঠল নানা প্রশ্ন

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT