চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি পর্যটকদের ছোট স্কার্ট না পরার পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ন ২৯, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

বিদেশি পর্যটকদের ছোট স্কার্ট না পরার পরামর্শমূলক নির্দেশ জারি করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন এবং অসামরিক বিমান প্রতিমন্ত্রী মহেশ শর্মা। বিদেশিদের পোশাকও ঠিক করে দেওয়ার এই উদ্যোগে সামাজিক মাধ্যমসহ বিরোধীরা নেতারাও ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে মন্ত্রীর দাবি এর মাধ্যমে বিদেশিদের উপর কিছু চাপিয়ে দেয়া হচ্ছে না।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে প্রতিমন্ত্রী মহেশ শর্মা জানিয়েছেন, এ দেশের বিমানবন্দরে পা রাখতেই বিদেশি পর্যটকদের হাতে একটি ওয়েলকাম কিট দেওয়া হয়। ওই কিটের ভেতর এ দেশে এসে ‘কী করবেন’ এবং ‘কী করবেন না’ -সেই তালিকা নিয়ে একটি কার্ডও থাকে। এ বার থেকে সেই তালিকায় ছোট স্কার্ট না পরার পরামর্শও জুড়ে দিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘‘ছোট শহরে একলা ঘোরাফেরা করতে বারণ করা হয়েছে। ওই সব শহরে যাতে বিদেশিরা ছোট স্কার্ট না পরেন বা রাতে একা একা না বেরোন, তাও বলা হয়েছে। এ ছাড়া, ভাড়া করা গাড়িতে যাতায়াতের সময় তার ছবি তুলে কোনও পরিচিত বা বন্ধুর কাছে পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে ওই তালিকায়।’’

ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে মন্ত্রীর আরও বার্তা, “মন্দির দর্শনের সময় সেখানকার ‘পোশাকবিধি’ মাথায় রাখা উচিত।’’

তবে বিদেশি পর্যটকদের পোশাকবিধি চাপিয়ে দেবে না উল্লেখ করে মহেশ বলেন, “পোশাক নিয়ে আমরা বিদেশিদের উপর কোনও কিছুই চাপিয়ে দিচ্ছি না। আমরা কেবলমাত্র এটাই বলছি যে, রাতে ঘোরাফেরার সময় আরও সতর্ক থাকুন। কে কী পরবেন বা পরবেন না অথবা এ নিয়ে কারও মানসিকতা বদলের কোনও অধিকারই আমাদের নেই।”

যদিও মন্ত্রীর এই সাফাইয়ে একেবারেই সন্তুষ্ট নন বিরোধীরা।

Reneta

আপ সরকারের মন্ত্রী কপিল শর্মাও টুইট করেছেন। মহেশ শর্মাকে তিনি চিঠি লেখার কথা জানিয়ে বলেন, ‘‘এ ধরনের পরামর্শ দিয়ে দেশকে অপদস্থ না করাই উচিত।’’

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতস্কার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT