চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশগামী শিক্ষার্থীদের ২৬ আগস্টের মধ্যে ভ্যাকসিন আবেদন করতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা দেশে অবস্থান করছেন তারা করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য প্রয়োজনে আবারও রেজিস্ট্রেশন করতে পারবেন, চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে অধ্যয়নরত কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষালাভে ইচ্ছুক বাংলাদেশের শিক্ষার্থীদের কোভিড-১৯ নিরোধী ভ্যাকসিন গ্রহণের রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৩ জুলাই জারিকৃত পরিপত্রের মাধ্যমে গ্রহণ শুরু করে। আবেদন গ্রহণের সময়সীমা ২৭ জুলাই বেধে দেয়া হলেও শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা অনুধাবনপূর্বক এবং তাদের সুবিধার্থে সেটি পরে ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়। পরে ৩১ জুলাই বিকাল ৫টা থেকে আবেদন গ্রহণ বন্ধ করে দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে সোমবার ১৬ আগস্ট জারিকৃত পরিপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ১৭ আগস্ট থেকে আবার শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়, যা ২৬ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকবে।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র [পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফার্মেশন ডকুমেন্ট/ ছাত্রত্ব প্রমাণের সনদ/ স্টুডেন্ট আইডি] স্ক্যান পূর্বক একটি PDF/ZIP ফরম্যাটে, [email protected] ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়।

এছাড়াও আবেদন ইমেইল প্রেরণের পাশাপাশি বাধ্যতামূলকভাবে https://forms.gle/KPa33LddmSKFPezd7 এই অ্যাড্রেসে গিয়ে গুগল ফর্ম পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রজ্ঞাপনবিদেশগামী শিক্ষার্থীভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬

আজকের সেমিফাইনাল সব আনন্দ ছাপিয়ে যাবে: ইমতিয়াজ সুলতান জনি

জুলাই ১৫, ২০২৬

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT