চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশগামী কর্মীরা টিকায় অগ্রাধিকার পাবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ন ১৭, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসের টিকা না থাকায় বিদেশে গিয়ে কোয়ারেন্টাইনের জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে বিদেশগামী কর্মীদের। এর প্রভাবে প্রতিনিয়তই বিদেশে কর্মী পাঠানো কমে যাচ্ছে। সেকারণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিদেশগামী কর্মীদের টিকার ব্যবস্থা করেছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৯ জুন চীন সরকারের উপহারের ১১ লাখ টিকা দেওয়া শুরু হবে।  দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল বা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কেন্দ্রে টিকা দেওয়া হবে। টিকা প্রদানের জন্য ১০ ক্যাটাগরির নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এতে ৩ নম্বরে বিদেশগামী কর্মীদের কথা উল্লেখ করা হয়েছে।

বিদেশগামী কর্মীরা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধন সনদ নিয়ে টিকা নিবন্ধনের সুযোগ পাবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, বিদেশগামী কর্মীদের সহজে টিকা প্রদানের চেষ্টা করা হচ্ছে। তাই প্রবাসীকল্যাণমন্ত্রী উদ্যোগী হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন।  একারণে অগ্রাধিকার সুবিধা পাচ্ছেন বিদেশগামী কর্মীরা।

এ বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, সরকারি প্ল্যাটফর্ম ‘সুরক্ষা’ থেকে টিকা নিবন্ধনের সুযোগ পাবেন বিদেশগামী কর্মীরা। কম সময়ে এবং সহজে অভিবাসী কর্মীদের টিকা প্রদানের প্রক্রিয়া চলমান থাকবে।রিক্রুটিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রোয়াব) সভাপতি টিপু সুলতান বলেন, এর আগে প্রথম দফায়ও টিকায় অভিবাসীদের অগ্রাধিকারের কথা বলা হয়েছিল। কিন্তু তা হয়নি। তাই শুধু কাগজে-কলমে নয়, বাস্তবায়ন করা জরুরি।
Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসকোয়ারেন্টাইনটিকাবিদেশগামী কর্মী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

দেশে আর পাতানো নির্বাচন হবে না: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিলেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, দেশের মানুষ ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ডাক্সু ভিপি সাদিক কায়েম

ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT