চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় ‘ধ্রুপদী’ মুহম্মদ খসরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশ, বিনোদন
A A

সুস্থ ধারা চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ ও চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘ধ্রুপদী’র সম্পাদক মুহম্মদ খসরুর শেষ শ্রদ্ধা নিবেদনে অপরাজেয় বাংলার সামনে জড়ো হয়েছেন বাংলা চলচ্চিত্রের নবীব-প্রবীন চলচ্চিত্র কর্মীসহ সর্বস্তরের মানুষ।

বুধবার সকাল সোয়া এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণে নিয়ে আসা হয় মুহম্মদ খসরুর মরদেহ।

এসময় মুহম্মদ খসরুর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ফিল্ম সোসাইটি, শর্টফিল্ম ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ সহ দেশের বিভিন্ন চলচ্চিত্র সংগঠন।

এছাড়া ব্যক্তিগত পর্যায়ে মুহম্মদ খসরুকে বিদায় জানাতে আসেন সুলতানা কামাল, মুফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহম্মদ সামাদ, নির্মাতা মসিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, আহমেদ মুজতবা জামাল, মানজারেহাসিন মোরাদ, অঞ্জন জাহিদুর রহিম, আকরাম খানসহ দেশের তরুণ নির্মাতারা।

Reneta

সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মুহম্মদ গত মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শ্বাসকষ্ট, ডায়াবেটিস, অ্যাজমার সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিলেন মুহম্মদ খসরু। গেল মাসে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে কেরানীগঞ্জের রোহিতপুরের বাড়ি থেকে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিসিইউ’তে ভর্তি করেন।

মাঝখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে হাসপাতাল ছাড়লেও শেষ রক্ষা হয়নি তার।

সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাড়াও বাংলা চলচ্চিত্রের অন্যতম পত্রিকা ‘ধ্রুপদী’ ও ‘চলচ্চিত্র’ এর সম্পাদক মুহম্মদ খসরু। এছাড়া বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতাও তিনি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজেন তরফদারের বিখ্যাত চলচ্চিত্র ‘পালঙ্ক’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ঋত্বিক ঘটকের একটি সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন ৭০-এর দশকে। যা ধ্রুপদী পত্রিকায় প্রকাশিত হয়। পরে এই সাক্ষাৎকারটি উপমহাদেশের বিভিন্ন পত্রিকায় পুনর্মুদ্রণ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুহম্মদ খসরুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পর্যায়ক্রমে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট

জুলাই ১৫, ২০২৬

এসব কারণেই লিওনেল মেসি সবার চেয়ে আলাদা

জুলাই ১৫, ২০২৬

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬

আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT