চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় কবি আল মাহমুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘সোনালী কাবিন’ খ্যাত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ মারা গেছেন। শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে ধানমন্ডি শঙ্করে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন কবি আল মাহমুদের ছোট ছেলে মীর মোহাম্মদ আনিস।

মৃত্যুকালে আল মাহমুদের বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে জানান দায়িত্বরত চিকিৎসকরা। শুক্রবার রাত সাড়ে এগারোটায় হাসপাতাল গিয়ে দেখা যায়, কবির মৃত্যু সংবাদ শুনে অনেকে হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন। একে একে হাসপাতালে এসে আসতে থাকেন কবি সাহিত্যিক সহ গণমাধ্যম কর্মীরা।

Banglabid

এসময় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন ইবনে সিনা হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার(এডমিন) আনিসুজ্জামান।

কবির মৃত্যু সংবাদ জানিয়ে তিনি বলেন, কবি আল মাহমুদ বেশ কিছু জটিল রোগ নিয়ে ফেব্রুয়ারির ৯ তারিখে আমাদের হাসপাতালে ভর্তি হন। প্রফেসর আব্দুল হাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষ টিম গঠন করে আমরা তার চিকিৎসা করে এসেছি। কিন্তু শুরুর দিন থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। সর্বশেষ আজকে রাত ১১টা ৫ মিনিটে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যান। তারপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কবি আল মাহমুদের দাফনের বিষয়ে কোনো  সিদ্ধান্ত পরিবার থেকে নেয়া হয়েছে কিনা জানতে চাইলে আনিসুজ্জামান বলেন, কবির পরিবারের অনেকের সাথে আমাদের কথা হয়েছে। তারা এখানে উপস্থিত আছেন। অনেকেই মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে আসছেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে কবিকে তারা কোথায় দাফন দিতে চান। আমার প্রশ্নে তারা বলেছেন যেহেতু আল মাহমুদ দেশের প্রধান কবি, তাই তাকে যেন বুদ্ধিজীবী কবরস্থানে দাফন দেয়া হয়।

Reneta

গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যার পর গুরুতর অবস্থায় ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছিল আল মাহমুদকে। প্রথমে সিসিইউ ও পরে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। 

কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। বিখ্যাত ‘সোনালী কাবিন’ ছাড়াও কবি আল মাহমুদের রচনার মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে ওঠো, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া, একচক্ষু হরিণ, দোয়েল ও দয়িতা, দ্বিতীয় ভাঙ্গন, নদীর ভিতরে নদী, না কোনো শূন্যতা মানি না, বিরামপুরের যাত্রী, বারুদগন্ধি মানুষের দেশ, সেলাই করা মুখ, তোমার রক্তে তোমার গন্ধ ইত্যাদি।

কবির সাড়া জাগানো উপন্যাস কাবিলের বোন, পানকৌড়ির রক্ত, উপমহাদেশ, ডাহুকি, যেভাবে বেড়ে উঠি, আগুনের মেয়ে, যমুনাবতী, চেহারার চতুরঙ্গ, যে পারো ভুলিয়ে দাও, ধীরে খাও অজগরী ইত্যাদি। সাহিত্যকর্মের জন্য আল মাহমুদ একুশে পদক, বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি আল মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

‘ডাবল সেঞ্চুরি’ ক্লাবে মুশফিক

পরবর্তী

‘ডাবল সেঞ্চুরি’ ক্লাবে মুশফিক

ব্যাটিংয়ে এলোমেলো বাংলাদেশ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT