চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্ক বাইরে রেখে মাঠে দুর্দান্ত আরাফাত সানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

কিছুদিন আগেও মাঠের বাইরের বিতর্কে কঠিন সময় পার করছিলেন আরাফাত সানি। জেলেও থাকতে হয়েছে। কিন্তু মাঠে ফিরেই যেন সবকিছু আড়ালে ঠেলে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। পরপর দুম্যাচে তার ঘূর্ণিতে কাবু প্রতিপক্ষ। সোমবার ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়েছে সানিদের প্রাইম দোলেশ্বর।

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে পারটেক্সের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন সানি। ব্রাদার্সের বিপক্ষে এই বাঁহাতি স্পিনারের শিকার ৪ উইকেট।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সানির ঘূর্ণির সামনে পড়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৬ রানের বেশি তুলতে পারেনি ব্রাদার্স। ১০ ওভারে ৪৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন সানি। তার ঝুলিতে গেছে ধীমান ঘোষ (১৩), মাইশুকুর রহমান ((৪৫), রুম্মান আহমেদ (৫) এবং নাসুম আহমেদের (২) উইকেট। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংসটি এসেছে জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে।

মাঝারি লক্ষ্য তাড়া করতে খুব বেশি বেগ পেতে হয়নি প্রাইম দোলেশ্বরকে। উদ্বোধনী জুটিতে ৮৭ রান তুলে কাজটা সহজ করেছেন ইমতিয়াজ হোসেন এবং আব্দুল মাজিদ। মাজিদ ফিরেছেন ৪৫ করে। আর মাত্র ১ রানের জন্য শতক হাতছাড়া করেছেন ইমতিয়াজ। ৯ চার ও ২ ছয়ে ১৪৩ বলে ইনিংসটি সাজিয়েছেন তিনি।

পরে দ্রুত কয়েকটি উইকেট হারালেও দলকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন অধিনায়ক ফরহাদ রেজা। ১৩ রানে অপরাজিত ছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT