চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কের মুখে ‘বম্বে বেগমস’: নেটফ্লিক্সকে স্ট্রিমিং বন্ধের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ১২, মার্চ ২০২১
বিনোদন
A A

কদিন আগেই মুক্তি পেয়েছে অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত ৬ পর্বের ওয়েব সিরিজ ‘বম্বে বেগমস’। এরমধ্যেই বিতর্কের মুখে পড়লো ওয়েব সিরিজটি।

ভারতের জাতীয় শিশু সুরক্ষা কমিশন জানিয়েছে, ওয়েব সিরিজটিতে শিশুদের অনুপযুক্ত দৃশ্যে ব্যবহারের জন্য এর স্ট্রিমিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার নেটফ্লিক্সকে দেওয়া নোটিশে জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন (এনসি পিসি আর) ওটিটি প্লাটফর্মকে ২৪ ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকর করতে বলেছে, নয়ত তারা উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেবেন। 

মূলত সিরিজটিতে শিশুদের নিয়ে অনুচিত দৃশ্য উপস্থাপন করার ক্ষেত্রে কমিশন মনে করছে, এই ধরনের বিষয়বস্তু শুধু তরুণদের মনে প্রভাব ফেলবে না বরং শিশুদের ওপর অত্যাচার এবং শোষণের কারণ হতে পারে। অপ্রাপ্তবয়স্কদের নৈমিত্তিক যৌনতা ও মাদকাশক্তিতে লিপ্ত করে তুলতে পারে এমনই অভিযোগের ভিত্তিতে কমিশন এই ব্যবস্থা গ্রহণ করেছে।

এ বিষয়ে এক বিবৃতিতে কমিশন জানিয়েছেন, ‘নেটফ্লিক্সে শিশুদের জন্য বা শিশুদের প্রতি যে কোনও বিষয়বস্তু স্ট্রিম করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই জাতীয় জিনিস থেকে নিজেকে সংযত রাখতে হবে’।

কমিশনের তরফ থেকে বিবৃতিতে আরো জানানো হয়েছে, ‘অতএব, আপনাকে(নেটফ্লিক্সকে) এই বিষয়টি খতিয়ে দেখার এবং তৎক্ষণাৎ এই সিরিজের স্ট্রিমিং বন্ধ করা এবং ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত জানিয়ে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হল, সেক্ষেত্রে ব্যর্থ হলে কমিশন ২০০৫ সালের সিপিসিআর (শিশু অধিকার সংরক্ষণ কমিশন)-এর ১৪ নম্বর ধারা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে’।

Reneta

‘বম্বে বেগমস’এ সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের গল্প পর্দায় তুলে ধরেন পাঁচ রমনী – পূজা ভাট, সাহানা গোস্বামী, আমরুতা সুভাষ, প্লবিতা বোরঠাকুর এবং আধ্যা আনন্দ। পাঁচ মহিলাই মায়ানগরীতে (মুম্বাই) নিজের শর্তে বাঁচতে চান, তবে এই সামান্য চাহিদার পথেও অনেক বাধা, সেই নিয়েই এই ওয়েব সিরিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব সিরিজনেটফ্লিক্সবিতর্কস্ট্রিমিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থী-পুলিশ সম্পর্ক স্থাপনে কাজ করছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

পরবর্তী

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ঘরের তিন ম্যাচ কাতারে

পরবর্তী

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ঘরের তিন ম্যাচ কাতারে

যে গানের রিমেকে বদলে গেছে পাবেল-আভরালের জীবন

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT