নির্ধারিত সময়ের শেষ মিনিটে লুইস সুয়ারেজের গোলে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। যদিও ম্যাচের ৭৮ মিনিটে বার্সার একটি নিশ্চিত গোল বাতিল করে দেয় রেফারি।
এই ড্রয়ে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বেটিস। তবে বার্সেলোনা বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।
প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুই দলই গোল পেতে মরিয়া হয়ে খেলতে থাকে। ম্যাচের ৭৫তম মিনিটে আলেক্স অালেগ্রিয়া গোলে এগিয়ে যায় রিয়াল বেটিস।
৭৮তম মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। তবে রেফারি তা বাতিল করে দেয়। পরে রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল গোল লাইনের ভেতরে ঢুকার পর বেটিসের এক খেলোয়াড় তা ভেতর থেকে বাইরে পাঠিয়ে দেয়।

তবে খেলার শেষ মুহুর্তে মেসির পাসে দুর্দান্ত এক গোল করেন লুইস সুয়ারেজ।







