স্পোর্টস

বিডিনিউজকে গুড়িয়ে মিডিয়া কাপের প্রি-কোয়ার্টারে চ্যানেল আই

বিডিনিউজকে গুড়িয়ে মিডিয়া কাপের প্রি-কোয়ার্টারে চ্যানেল আই

সামিট পাওয়ার-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে চ্যানেল আই। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমকে তিন উইকেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথমে ব্যাট করে বিডিনিউজ। নির্ধারিত ছয় ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৪৮ রান। চ্যানেল আইয়ের নিলাদ্রি শেখর ও রাহুল রায় একটি করে উইকেট নেন।

জবাবে ওপেনার রাহুল রয়ে’র অপরাজিত ৩২ রানে চ্যানেল আই ১৪ বল হাতে রেখেই আয়েশী জয় তুলে নেয়। ব্যাট-বলে অলরাউন্ড পারফর্মেন্সের কারণে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যানেল আইয়ের রাহুল রায়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) তৃতীয় রাউন্ডের ম্যাচে চ্যানেল আইয়ের প্রতিপক্ষ দৈনিক জনকণ্ঠ।

বিষয়:মিডিয়া কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…