প্রথমবারের মতো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিলো বাংলাদেশের তথ্যপ্রযুক্তি উন্নয়নের বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। ওই পদে ১ নভেম্বর প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন কানিজ ফাতেমা।
বিডিওএসএন’র এক অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
বিভিন্ন সেক্টরে কানিজ ফাতেমা’র কাজের অভিজ্ঞতা প্রায় ১৭ বছরের। তিনি উৎপাদন খাত,উন্নয়ন খাত,মিডিয়া ও টেলিকম খাতে কাজ করেছেন। তিনি বিডিওএসএনের চলমান বিভিন্ন প্রকল্প, আয়োজন এবং উন্নয়নসহ সবধরণের কাজের তদারকি করবেন।
বিডিওএসএনে যোগ দেওয়ার আগে তিনি দেশের শীর্ষ টেলিকম কোম্পানি রবি আজিয়াটার ইনোভেশন ও ডিজিটাল সার্ভিসের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। এছাড়া তিনি গ্রামীণফোন লিমিটেডের সঙ্গেও তিনি প্রায় ১১ বছর কাজ করেছেন।
কানিজ বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি‘র-আইটি কর্পোরেট (বিডব্লিউআইটি) এর নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি একজন টেডএক্স স্পিকার। এছাড়াও তিনি অনলাইন এবং টেলিভিশন মিডিয়ার বিভিন্ন বিজনেস ও কর্পোরেট শো পরিচালনা করেন।
কানিজ ফাতেমা অসামান্য একাডেমিক ট্র্যাক রেকর্ডসহ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। এছাড়া সুইডেনের স্টকহোম স্কুল অফ ইকোনমিক্স থেকে ‘টেলেনর কোর লিডারশিপ ট্রেনিং’এর উপর ডিপ্লোমা সম্পন্ন করেছেন তিনি।








