চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভির ৫২ বছর পূর্তিতে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৬
বিনোদন
A A

দর্শকের কাছে পৌঁছাতে যুগোপযোগী পরিবর্তনের অঙ্গীকার আর প্রত্যয়ের মধ্য দিয়ে ৫৩ বছরে পা রাখলো বাংলাদেশ টেলিভিশন।বিটিভির ৫২ বছর পূর্তিতে প্রতিবারের মতোই এবারো বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই।

রোববার  সকালে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে বিটিভির ৫২ বছর পূর্তিতে `গানে গানে সকাল শুরু’ বিশেষ পর্ব প্রচার করা হয়।বিশেষ এ পর্বে গান গেয়ে শোনান রেজওয়ানা চৌধুরী বন্যা। গানের পাশাপাশি টেলিভিশনে শুরু থেকে কাজ করা শিল্পী ও কলাকূশলীরা স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বিটিভি’র মহাপরিচালকসহ সাংস্কৃতিক অঙ্গণের গুণী শিল্পীরা।

বিটিভির ৫২ বছর পূর্তিতে চ্যানেল আইয়ের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা শিল্পীসহ গুণীজনেরা। উপস্থিত অতিথিরা বলেছেন, বাংলাদেশে টেলিভিশন দেশের প্রত্যেকটি মানুষের টেলিভিশন। এ টেলিভিশন বাংলাদেশের মানুষদের মনের কথা বলে। বিনোদনের খোরাক জোগায়।

প্রসঙ্গ, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্মের পরের বছর সরকারি প্রতিষ্ঠান হিসেবে দেশ, মাটি ও মানুষের কথা বলার ব্রত নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন। শুরুটা পাইলট প্রকল্প হিসেবে। সে সময় ডিআইটি ভবন থেকে স্বল্প সময়ের জন্য সাদাকালো সম্প্রচার হতো। তিন বছর পর স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ। ১৯৭৫ এর ৯ই ফেব্রুয়ারি বিটিভি রামপুরায় স্থানান্তর হয়।

১৯৮০ সালে দর্শকদের রঙিন পর্দা উপহার দেয়ার মাধ্যমে নতুন যুগে পা রাখে বিটিভি। এখন বিটিভি ওয়ার্ল্ড এর মাধ্যমে দেশের বাইরেও নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে।

Reneta

বিনোদনের পাশাপাশি সরকারি গণমাধ্যম হিসেবে শুরু থেকেই বাংলাদেশ টেলিভিশনের অন্যতম লক্ষ্য- তথ্য সম্প্রচার, শিক্ষা বিস্তার এবং উন্নয়নে ভূমিকা রাখা। প্রতিষ্ঠার পর থেকেই বিটিভি নাটকসহ বিনোদন এবং তথ্যসমৃদ্ধ অনুষ্ঠান প্রচার করে আসছে। সে সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ। আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংবাদের জন্য বাংলাদেশ টেলিভিশন ২০০১ সালে এবিইউ এর সাহায্যে একটি ডিজিটাল গ্রাউন্ড স্টেশন স্থাপন করে।

বিটিভি বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সম্ভাবনার কথা তুলে ধরে বিশ্বমানচিত্রে দেশের উজ্জ্বল ছবি এঁকে যাবে বলে প্রত্যাশা সবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ টেলিভিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT