চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল আইয়ে জমকালো আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

শুক্রবার (২৫ ডিসেম্বর) ছিলো বাংলাদেশের সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর ৫৬তম জন্মদিন। এদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনে উদ্যাপন হয় বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী।

যেখানে বিটিভির সাবেক ও বর্তমান কলাকুশলীদের মিলনমেলা বসে। এদিন সকাল ৭টা থেকে চ্যানেল আই প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন অতিথিরা। শীতের পিঠা-পুলির আমেজ আর সুরের ধারা ও রেজওয়ানা চৌধুরী বন্যার গানকে সঙ্গী করে সকাল ১১টা পর্যন্ত খোশ গল্পে মেতে ছিলেন তারা একে অপরের সাথে।

চ্যানেল আইয়ের পক্ষ থেকে এই আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং ইমপ্রেস লি. ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু।

অনুষ্ঠানের স্মৃতিচারণের পাশাপশি আরো সংগীত পরিবেশন করেছেন রফিকুল আলম। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে স্মৃতিচারণ করেন ফকীর আলমগীর, মামুনুর রশীদ, খায়রুল আলম সবুজ, শাহিদা আলম, আবদুল মান্নান, নাদের চৌধুরী, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, সাদী মহম্মদ, আলী ইমাম, হাফিজুর রহমান সুরুজ, রফিকুল্লাহ সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগরের লেখা ‘বিটিভির ৫০ বছর’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত অতিথিদের হাতে বইয়ের একটি করে কপি দেওয়া হয়।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন নামে চালু হয়েছিল এই প্রতিষ্ঠানটি। এরপর বাংলাদেশের জন্মের পরের বছর সরকারি প্রতিষ্ঠান হিসেবে দেশ, মাটি ও মানুষের কথা বলার ব্রত নিয়ে যাত্রা শুর করে বাংলাদেশ টেলিভিশন। ১৯৮০ সালে দর্শকদের রঙিন পর্দা উপহার দেয়ার মাধ্যমে নতুন যুগে পা রাখে এ প্রতিষ্ঠানটি। এখন বিটিভি ওয়ার্ল্ড’র মাধ্যমে দেশের বাইরেও নেটওয়ার্ক বিস্তৃত করেছে। পরিবর্তনের ধারাবাহিকতায় করোনাকালেও গণমাধ্যম হিসেবে বিটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বিটিভি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণা বিশ্বাসআবদুল মান্নানআয়োজনআলী ইমামখায়রুল আলম সবুজচ্যানেল আইঝুনা চৌধুরীনাদের চৌধুরীফকীর আলমগীরবাংলাদেশবিটিভিমামুনুর রশীদশাইখ সিরাজসাদী মহম্মদহাফিজুর রহমান সুরুজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT