চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় না আসা পর্যন্ত ফুল নয়: ফারুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

‘আনুষ্ঠানিক ভাবে ঢাকা-১৭ আসনে নৌকার বিজয় ঘোষণা না হওয়া পর্যন্ত ফুলের শুভেচ্ছা বরণ করছি না’।-দলীয় নেতাকর্মীরা রবিবার সন্ধ্যায় ফুলের শুভেচ্ছা জানাতে আসলে তাদের উদ্দেশ্যে এমনটাই বলেন চিত্রনায়ক ফারুক।

ঢাকা ১৭ আসন(গুলশান, বনানী, ভাষানটেকসহ ক্যান্টনমেন্ট এলাকা) থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন অভিনেতা ফারুক। এই আসনে ধানের শীষের হয়ে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন তরুণ নেতা আন্দালিব রহমান পার্থ ও নাজমুল হুদার মতো হেভিওয়েট প্রার্থীরা। কিন্তু এদিন দুপুরে পার্থ ভোট বর্জন করায় অঘোষিত ভাবেই ফারুকের দিকে ভোটের পাল্লা হেলে পড়ে।

কিন্তু তাতে উল্লসিত না হয়ে সারাদিন ভোটের মাঠে থেকেছেন ফারুকসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।

রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় বনানীতে আওয়ামী লীগের পার্টি অফিসে আসেন ফারুক। এসময় দলীয় নেতা কর্মীরা দলে দলে ফারুকের নামে স্লোগান দিতে দিতে অফিসের দিকে আসতে থাকেন। সেই মুহূর্তে কারো কারো হাতে ফুলের তোড়া দেখা যায়। উদ্দেশ্য অভিনেতা ফারুককে অভিনন্দন জানানো!

কিন্তু তাদের উদ্দেশ্যে চিত্রনায়ক ফারুক সাফ জানিয়ে দেন, জয় না আসা পর্যন্ত ফুল নয়! নেতা কর্মীদের হাত থেকে ফুল গ্রহণ না করলেও তাদেরকে ধন্যবাদ জানাতে কৃপণতা করেননি তিনি। বলেন, রবিবার সারাদিন নেতা কর্মীরা যেভাবে নৌকার জন্য পরিশ্রম করেছেন তার জন্য কৃতজ্ঞতা তাদের প্রাপ্য।

ছবি: নাহিয়ান ইমন

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাআওয়ামী লীগনির্বাচনপার্থফারুকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT