বিনোদন

বিজয় দিবস উপলক্ষ্যে কলকাতায় নৃত্যাঞ্চলের অনুষ্ঠান

বিজয় দিবস উপলক্ষ্যে কলকাতায় নৃত্যাঞ্চলের অনুষ্ঠান

মহান বিজয় দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে নৃত্যাঞ্চলের শিল্পীরা। ৫দিন ব্যাপী অনুষ্ঠানটির উদ্বোধনী দিনেই ১৫ ডিসেম্বর নৃত্যাঞ্চলের শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন।

সেখানে পরিবেশিত হবে ‘আমি বাংলার গান গাই’ শীর্ষক নৃত্যাল্লেখ্য। নৃত্যাল্লেখ্যটি পরিচালনা করেছেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা। অনুষ্ঠানে শিবলী মোহাম্মদসহ নৃত্যাঞ্চলের ৩০ জন শিল্পী অংশগ্রহণ করবেন। কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী দিনে উপস্থিত থাকার কথা রয়েছে।

১৪ ডিসেম্বর নৃত্যাঞ্চলের শিল্পীরা কলকাতার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন এবং ১৭ ডিসেম্বর দেশে ফিরে আসবেন।

বিষয়:কলকাতা নৃত্যাঞ্চল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…