চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় উৎসব: টিএসসি থেকে সাউথ কোরিয়ায়

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৯:১৯ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৭
প্রবাস সংবাদ
A A
সাউথ কোরিয়ায় বিজয় উৎসব

সাউথ কোরিয়ায় বিজয় উৎসব

গত দুই মাস ধরে কথা হচ্ছে ১৭ ডিসেম্বর সাউথ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বিজয় উৎসবে অংশ নেব। ১৩ ডিসেম্বর ভিসা হাতে পাওয়ার পর তা নিশ্চিত হই। ১৬ ডিসেম্বর রাত ২টায় ছিল ফ্লাইট। এদিকে টিএসসির সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে টিএসসিতে ছিল বিজয় উৎসব।

১৫ ডিসেম্বর ‘রক্তে রাঙা বিজয় আমার’ শিরোনামে বিজয় উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। সকল সংগঠনের সভাপতি-সম্পাদক একই সারিতে দাঁড়িয়ে আমরা গেয়েছি ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’।

সোনার বাংলার প্রতি গভীর মমতা জানিয়ে বিজয় দিবস উদযাপন শুরু। কিন্তু বিজয়ের উল্লাসে টিএসসিতে যে আতশবাজি হয়েছে তা উপভোগ না করেই রওনা দেই বিমানবন্দরের দিকে।

রাত ২ টার ফ্লাইট ছাড়লো ৩টায়। ঢাকা থেকে ব্যাংকক এবং তাইওয়ানের রাজধানী তাইপে’তে ট্রানজিট শেষ করে সাউথ কোরিয়ায় পৌঁছি ১৬ ডিসেম্বর স্থানীয় সময় বিকাল সাড়ে ৪ টায়।

ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের সিআপ করেন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সভাপতি হাবিল উদ্দীন ভাই। তিনি ড্রাইভ করে নিয়ে গেলেন কোরিয়ার বাংলাদেশ দূতাবাসে।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় দিবসে বাংলাদেশিদের মিলন মেলা বসেছিল দূতাবাসে। হল রুমটি বাঙালিয়ানায় ভরে উঠেছিলো।

Reneta

প্রায় ৬ কোটি মানুষের কোরিয়া যেন একটি বিস্ময়কর রাষ্ট্র। দিনের পর দিন যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে পৃথিবীর বুকে নিজেদের নাম তুলে ধরছে তার মূলে রয়েছে শিক্ষায় অবদান, ডেডিকেশন, সময়ের গুরুত্ব, পরিশ্রম, গবেষণা এবং নিজেদের ভাষা সংস্কৃতির প্রতি গুরুত্ব। এ দেশটিতে বাংলাদেশি রয়েছে প্রায় ১৬ হাজার, যার প্রায় ১৪ হাজার শ্রমিক, প্রায় ৯শ শিক্ষার্থী এবং প্রায় ১০০ ব্যবসায়ী।

সাউথ কোরিয়ায় বিজয় উৎসব
সাউথ কোরিয়ায় বিজয় উৎসব

বিজয় দিবস উদযাপনের জন্য প্রবাসীরা তাদের পরিবার পরিজন নিয়ে আসে। মা-বাবার হাত ধরে শিশুরাও এসেছে। কারো মাথায় বিজয় দিবস লেখা ফিতা, কারো হাতে লাল-সবুজ পতাকা। হল রুমের দেয়ালজুড়ে ছিলো ১৬ ডিসেম্বর বিজয় দিবস লেখা পোস্টার, ছিলো বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা রকম ছবি। সে সব ছবির পাশে লেখা ‘জয় বাংলা’ স্লোগান, যে স্লোগান ছিলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের স্লোগান। এ স্লোগান সার্বজনীন, এ স্লোগান আবেগের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জাহিদ হোসেন ভূইঁয়া। উপস্থাপনা করেন দ্বিতীয় সচিব রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোরিয়া প্রবাসীদের অনেকেই। আলোচনা শেষে শুরু হয় বাংলাদেশের বিজয় নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি, সংগীত, বিজয়ের গান দিয়ে ভরে উঠে হল রুম। ডিনার পর্ব দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এখানে এসে টিএসসিতে ফেলে আসা বিজয়ের উল্লাস পেলাম অনেকটাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসীবিজয় উৎসবসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT