চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের মাসে ‘চলো বঙ্গবন্ধুর জন্মভূমিতে’ শীর্ষক প্যাকেজ ট্যুরের উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীকে সামনে রেখে বিজয়ের মাসে ‘চলো বঙ্গবন্ধুর জন্মভূমিতে’ শীর্ষক প্যাকেজ ট্যুরের উদ্বোধন করা হয়েছে।

প্যাকেজ ট্যুরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস। বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়ের আঙ্গিনা থেকে এ প্যাকেজ ট্যুরের উদ্বোধন করা হয়।

এসময় রাম চন্দ্র দাস বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ, দর্শন এবং তার ব্যক্তিজীবনের চিন্তা-চেতনাকে এদেশের তরুণ সমাজসহ দেশের মানুষ তথা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও প্রশাসন) ড. আলী আকবর।

সরকার ঘোষিত পর্যটন বর্ষ ২০১৬-২০১৮ বরাদ্দের আওতায় ক্রয় করা ট্যুরিস্ট কোচের মাধ্যমে এ প্যাকেজটি পরিচালিত হচ্ছে। স্বল্প খরচে দেশি-বিদেশি যে কোন পর্যটক এ প্যাকেজের আওতায় বঙ্গবন্ধুর জন্মভূমি এবং সমাধিসৌধে বেড়াতে যেতে পারবেন।

Reneta

বাংলাদেশ পর্যটন করপোরেশন এর এ উদ্যোগে সহযোগিতা করছেন ট্যুয়েলভ ইভেন্টস ট্যুরস এন্ড ট্র্যাভেলস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পর্যটনবঙ্গবন্ধুবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেতা তপন আর নেই

এপ্রিল ২৪, ২০২৬

ছাত্রশিবির জকসুকে এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে: অভিযোগ ৪ নেতার

এপ্রিল ২৪, ২০২৬

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নতুন মুখপাত্র

এপ্রিল ২৪, ২০২৬

গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা

এপ্রিল ২৪, ২০২৬

সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুন্সী হাফিজুর রহমান মারা গেছেন

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT