চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের ডাবল সেঞ্চুরির দিনে উজ্জ্বল মাশরাফী

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:৪৭ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

নিজেদের মাঠে দাপট দেখিয়েই জাতীয় লিগের প্রথম রাউন্ড শেষ করল খুলনা বিভাগ। শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচটি ড্র হলেও ব্যাটে-বলে খুলনার পারফরম্যান্স ছিল উজ্জ্বল। প্রথম স্তরের দল দুটি পেয়েছে দুই পয়েন্ট করে।

রংপুরের করা ৪৭১ রানের জবাবে ৯ উইকেটে ৪৯৫ রান তোলার পর ইনিংস ঘোষণা করে খুলনা। ২৪ রানের লিডের পর মাশরাফী বিন মোর্ত্তজার আগুন ঝরানো বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে কোণঠাসা হয়ে পড়েছিল রংপুরের ব্যাটসম্যানরা। খেলায় বৃষ্টি বাধা হয়ে আসলে লাঞ্চের পরপরই ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।

বৃষ্টি নামার আগে রংপুরের দ্বিতীয় ইনিংস গড়ায় ৮ ওভার। ৩৭ রান তুলতেই চার ব্যাটসম্যানকে হারায় তারা। চার ওভার বল করে ১২ রানে তিন উইকেট নেন সাড়ে তিন বছর পর দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফেরা মাশরাফী। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে নাসির হোসেনকে (৫) ফেরান এই ডানহাতি পেসার। ওই ওভারের পঞ্চম বলে মাহমুদুল হাসান (০) মাশরাফীর দ্বিতীয় শিকার হন। তৃতীয় উইকেটের দেখা পান পরের ওভারের শেষ বলে। এবার তার শিকার আরিফুল হক (০)। বল হাতে জ্বলে ওঠা মাশরাফীকে থামিয়ে দেয় বেরসিক বৃষ্টি। প্রথম উইকেটটি নেন পেসার আল আমিন হোসেন।

তার আগে ডাবল সেঞ্চুরি উপহার দিয়ে খুলনাকে লিড এনে দেন এনামুল হক বিজয়। ২১৬ রান করে থামেন এ ওপেনার। ৩৫৬ বলে ১৮টি চার ও দুটি ছক্কা দিয়ে ইনিংস সাজান বিজয়। উইকেটে থাকেন ৫১২ মিনিট।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান ৩৩০ বল খেলে। ১৭ চার ও ২ ছক্কায় দ্বিশতক স্পর্শ করেন। তার আগের সেরা ইনিংসটি ছিল ১৯৩ রানের।

রংপুরের করা ৪৭১ রানের জবাবে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি পূর্ণ করেন বিজয়। ১০৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা ডানহাতি ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি হয়ে যেতে পারত সেদিনই। কিন্তু আলোক স্বল্পতায় দিনের মাত্র ৩৯ ওভার খেলা হলে অপেক্ষা বাড়ে। ১৭৩ রানে অপরাজিত থেকে শেষ দিনের সকালে অপেক্ষার অবসান ঘটান জাতীয় দলের বাইরে থাকা এই উদ্বোধনী ব্যাটসম্যান।

Reneta

সোমবার সকালে মাইলফলক ছুঁতে খুব বেশি সময় নেননি বিজয়। ব্যাটিংয়ে নেমেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু। ডাবলের দিকে হেঁটে মাইলফলক থেকে যখন ১ রান দূরে, সোহরাওয়ার্দীর শুভর করা বল বাউন্ডারি ছাড়া করে ‘প্রথম’ দ্বিশতকের উল্লাসে মাতেন ২৪ বছর বয়সী ক্রিকেটার।

খুলনার লিড এনে দিতে অপর ওপেনার রবিউল ইসলামের সেঞ্চুরিও (১০০) ভূমিকা রাখে। আগের দিন ১ রানে অপরাজিত থাকা তুষার ইমরান ৫৪ করে আউট হন।

রংপুরের অফস্পিনার নাসির হোসেন নিয়েছেন ৫ উইকেট। সোহরাওয়ার্দী শুভ দুটি, মাহমুদুল হাসান নাঈম ইসলাম নেন একটি করে উইকেট।

এদিকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে একটি বলও হয়নি। ফলে ড্র হয়েছে বরিশাল ও ঢাকা বিভাগের ম্যাচটি। প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিন মাঠে খেলা গড়ায় পুরো ৯০ ওভার। টস জিতে আগে ব্যাট করে সাইফ হাসান (১০৬*) ও রনি তালুকদারের (১২১) সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ৩০৯ রান তোলে। তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় নিষ্প্রাণ ‘ড্র’ মানতে হয় দুই দলকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

সোনম ওয়াংচুককে নিয়ে ভারতে উদ্বেগ, সরব বলিউড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT