বিজ্ঞান শিক্ষকের ঘটনা জানতে তদন্ত চলছে, অবিচার হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বৈঠককক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের বিষয়ে আলোচনা করছেন, মুখে মাস্ক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে নিয়ে মুন্সীগঞ্জে কী ঘটনা ঘটেছিল তা জানতে তদন্ত চলছে। কারও প্রতি কোনো অবিচার করা হবে না।
শনিবার ৯ এপ্রিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিষ্ঠা দিবসের কেক কেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
হৃদয় মণ্ডলের পরিবারের নিরাপত্তায় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়ার কথাও জানান মন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






