চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞানে কনিষ্ঠতম সম্মানসূচক ডক্টরেট বাংলাদেশের রুশো

রফিকুল বাসার রফিকুল বাসার
১১:৪৪ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বিশেষ
A A
ড. মাহের আলী রুশো বাংলাদেশের রুশো সম্মাননা পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে সবচেয়ে কম বয়সে বিজ্ঞানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করলো বাংলাদেশের মাহির আলী রুশো। আমেরিকান ইউনির্ভার্সিটি অব বিজনেস এন্ড সোশ্যাল সায়েন্স তাকে এই সম্মানসূচক ডিগ্রি দিয়েছে। পৃথিবীতে তারচেয়ে কম বয়সী বিজ্ঞানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়া আর কেউ নেই।

ছোটবেলা থেকেই বিজ্ঞানের নানা খুঁটিনাটি বিষয়ে চিন্তা করতে থাকা এই বিস্ময় বালককের ঝুলিতে ইতিমধ্যে যোগ হয়েছে আরও অনেক পালক।

রুশোকে নিয়ে প্রায় এক বছর আগে চ্যানেল আই প্রতিবেদন করেছিল। ভাইরাল হওয়া সেই বালকের সম্প্রতি ভাবনা ও অর্জন আরও বেড়েছে।

রুশোর ঝুলিতে শুধু সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিই নয়, সে ডাটা ব্যবস্থাপনার উপর শেষ করেছে মাইক্রো মাস্টার্স। গতানুগতিক ধারার এসএসসি, এইচএসসি ক্লাসে পা না দিয়েই এই ১৫ বছর বয়সে পড়ছে মাস্টার্সে।

বাংলাদেশি যুবক পেশাদার পোশাকে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহির আলী রুশো চ্যানেল আইকে জানায়, পত্রিকা বা গুগলের মাধ্যমে সে জেনেছে অল্প বয়সেও মার্স্টার্স করা যায়। সেখান থেকেই তার আগ্রহ। রুশো জানায়, প্রথাগত সনদ না থাকলেও যুক্তরাষ্ট্রে মার্স্টার্স করা যায়। যোগ্য হলেই সে তার ইচ্ছেমত বিষয়ে পড়তে পারে। এজন্য আগের কোন সনদ প্রয়োজন নেই। বাংলাদেশেও এই সুবিধা থাকা উচিৎ বলে সে মনে করে।

রুশোর নতুন গবেষণার বিষয় ভূমিকম্পের আগাম বার্তা। ইঁদুরের মস্তিষ্ককে কাজে লাগিয়ে ভূমিকম্পের আগাম সতর্কতা পাওয়ার কথা ভাবছে সে। তার এই গবেষণাপত্র আমেরিকার আরআইটি বিশ্ববিদ্যালয়ের অলিম্পিয়াডে বিজ্ঞান বিভাগে টপ ফাইভে স্থান পেয়েছে। এজন্য সে পেয়েছে বৃত্তিও।

আগামী ১১ থেকে ১৭ই জুন আমেরিকার আরআইটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডে সে উপস্থাপন করবে তার এই গবেষণাপত্র।

মাহির আলী রুশো জানায়, ইঁদুর বা সাপ ভূমিকম্পের আগাম বার্তা পেয়ে যায়। আবার ইঁদুরের মস্তিস্ককে কম্পিউটারাইজ করার কাজ চলছে। তাই ইঁদুরের মস্তিস্ককে ব্যবহার করে ভূমিকম্পের আগাম বার্তা পাওয়া সম্ভব বলে মনে করে সে।

এডুমিত্রা অলিম্পিয়াডে চূড়ান্ত পর্বে জয়ী হওয়ায় সে সুযোগ পেয়েছে নাসা কার্যালয় পরিদর্শনের। জুন মাসেই দুদিনের নাসা পরিদর্শনে যাবে রুশো।

অল্প বয়সে বিজ্ঞানের কঠিন সমস্যা সমাধান করে তাক লাগিয়ে দেওয়া রুশো এখন পৃথিবীর মঞ্চে পরিচিত। ভবিষ্যতেও সে তার গবেষণা অব্যাহত রেখে মানবতার সেবায় কাজ করতে চায়।

ট্যাগ: অলিম্পিয়াডইঁদুরমাহির আলী রুশোরুশো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাইক্রোবাসে চ্যানেল আইয়ের নকল স্টিকার লাগিয়ে ছিনতাই!

পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ ঘণ্টা পর ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক

পরবর্তী
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের পাশে মানুষজন ও ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ ঘণ্টা পর ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক

নৌকাডুবির রাতে উদ্ধার অভিযান চলমান, অন্ধকারে আলো জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরযাত্রীবাহী নৌকাডুবিতে এক নারী নিহত, বরসহ নিখোঁজ ৪

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT