চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞানীদের মঞ্চে তারকাদের পরিবেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৯
বিনোদন
A A

দেশে প্রথমবারের মতো রোবট নিয়ে ভিন্নমাত্রার টিভি রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’-এর গ্র্যান্ড ফিনালে শুক্রবার সন্ধ্যায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই আয়োজনে উপস্থিত থাকবেন দেশের গুণী ও তারকা ব্যক্তিত্বরা।

‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’-এর গ্র‍্যান্ড ফিনালের মঞ্চ প্রস্তুত রয়েছে অতিথিদের গ্রহণ করতে। যেখানে রিয়েলিটি শো’র কার্যক্রম ছাড়াও আগত দর্শকদের বিনোদিত করবেন দেশের খ্যাতিমান তারকারা। গত কয়েকদিন টানা মহড়া দিয়ে পরিবেশনার জন্য প্রস্তুত তারাও।

ঈগলস ড্যান্স কোম্পানির তত্বাবধানে ও কোরিওগ্রাফিতে ‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’-এর গ্র‍্যান্ড ফিনালে পারফর্ম করবেন চিত্রনায়িকা মাহি, চিত্রনায়ক সিয়াম ও মেহজাবীনের মতো তারকারা।

‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চ তরুণ উদ্ভাবকদের দখলে থাকলেও এদিন তাদের প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে দেখা যাবে তারকাদের উপস্থিতিও। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলতে প্রতিযোগিদের সাথে বিভিন্ন সময় যুক্ত হবেন রিয়াজ, ফেরদৌস ও পূর্ণিমার মতো অভিনেতারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ অনেকেই।

সারাদেশ থেকে অডিশনের মাধ্যমে ৩০টি দল নিয়ে মার্চে শুরু হয়েছিল ‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’-এর প্রতিযোগিতা। গ্র্যান্ড ফিনালেতে থাকছে চারটি দল, সেখান থেকেই বিচারকের রায়ে নির্বাচিত হবে চ্যাম্পিয়ন দল। তাহের শিপনের পরিচালনায় শো-গুলোর উপস্থাপনায় ছিলেন ইঞ্জিনিয়র নাভেদ মাহমুদ। কিন্তু গ্র্যান্ড ফিনালের মঞ্চে উপস্থাপনায় দেখা যাবে মারিয়া নূরকে।

Reneta

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এছাড়াও অনুষ্ঠান সরাসরি দেখা যাবে চ্যানেল আই অনলাইনের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইজিপিএইচমাহিমাহিয়া মাহিমেহজাবীনরিয়েলিটি শোরোবটরোবট বানাইলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT