চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেপি নেতাদের জরিমানা করা সেই নারী পুলিশ ট্রান্সফার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ন ০২, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত সপ্তাহে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৫ নেতাকে গ্রেপ্তার করেছিলেন উত্তর প্রদেশের নারী পুলিশ অফিসার শ্রেষ্ঠা ঠাকুর, এজন্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হন তিনি। কিন্তু ক্ষমতাসীন দলের নেতাদের বাধা দেওয়ার এই কাজে ‘শাস্তিই’ পেতে হচ্ছে তাকে। শনিবার নেপাল সীমান্তের কাছে বাহরাইখে ট্রান্সফারের নির্দেশ পেয়ে তিনি বলেন,“ আমি খুশী। একে আমার ভালো কাজের পুরস্কার হিসেবেই নিচ্ছি।”

এতোদিন বুলান্দশহর জেলার সায়না সার্কেলে দায়িত্বরত থাকা শ্রেষ্ঠা ট্রান্সফারের আদেশ পেয়ে তার ফেসবুক পেজে লিখেন, “বাহরাইখে ট্রান্সফার হয়েছে, এটা নেপাল সীমান্ত, ভয় পেয়ো না বন্ধুরা আমি খুশী.. আমি একে আমার ভালো কাজের পুরস্কার হিসেবেই গ্রহণ করছি। তোমাদের সবাইকে বাহরাইখে আমন্ত্রণ।”  তিনি ছাড়াও কয়েকজন ডেপুটি সুপারিনটেনডেন্টকেও ট্রান্সফার করা হয়েছে।

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো বিজেপি নেতা প্রমদ কুমারকে ২০০ রুপি জরিমানা করার প্রেক্ষিতেই ঘটনার সূত্রপাত। জরিমানা করায় পুলিশের সাথে বাকযুদ্ধে জড়ায় বিজেপি নেতারা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, শ্রেষ্ঠা মুখ্যমন্ত্রী (উত্তর প্রদেশ) আদিত্যনাথের নাম নিয়ে বলছেন, বিজেপি নেতাকর্মীরা পুলিশ চেকিং-এর বাইরে থাকবে, এমন লিখিত আদেশ আনার জন্য।

এই ঘটনার পর বিজেপির ১১জন এমএলএ এবং এমপির এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে বৈঠক করেন। স্থানীয় নেতারা তখন হাই কমান্ডকে শ্রেষ্ঠার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দেয় বলেই প্রতীয়মান। দলের নগর সভাপতি বলেন, দলীয় নেতাকর্মীদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে এই ট্রান্সফার অপরিহার্য।

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তর প্রদেশবিজেপিযোগী আদিত্যনাথ
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ফাইল ছবি

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে দোয়া

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ইলিয়াস আলীর স্ত্রী লুনার বড় ব্যবধানে জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT