আন্তর্জাতিক

বিজেপি’র একনায়কতন্ত্রের প্রতিবাদে দিল্লিতে কংগ্রেসের মহাসমাবেশ

বিজেপি’র একনায়কতন্ত্রের প্রতিবাদে দিল্লিতে কংগ্রেসের মহাসমাবেশ

ফাইল ছবি

সংশোধিত নাগরিকত্ব আইন, অর্থনৈতিক দুরাবস্থা, কৃষকদের দুর্দশা ও কর্মসংস্থানসহ বিভিন্ন ইস্যুতে দিল্লিতে মহাসমাবেশ করছে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস।

ভারত বাঁচাও নামে এ সমাবেশে অংশ নিয়েছেন সোনিয়া গান্ধী, মনমোহন সিং, রাহুল গান্ধী, প্রিয়াংকা গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা।

বিজেপি সরকারের একনায়কতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে রামলীলা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে আসাম, মেঘালয়, গুয়াহাটিসহ উত্তর-পূর্ব ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা। আগামী সপ্তাহে গুয়াহাটিতে নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বৈঠকও বাতিল করেছে জাপান।

ভারতে নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশটির অন্য এলাকায়।

পশ্চিমবঙ্গের পর এবার দিল্লি, পাঞ্জাব, ছত্তিশগড়, কেরালা ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও বলেছেন: মোদী সরকারের নতুন নাগরিকত্ব আইন কোনভাবেই তাদের রাজ্যে প্রয়োগ হতে দেবেন না।

বিতর্কিত নাগরিকত্ব আইন বাস্তবায়নে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ হবে বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিষয়:কংগ্রেস নাগরিকত্ব বিল ভারত সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…