বিনোদন

বিজেপিতে যশ, শুভ কামনা জানালেন দেব

দেবের সঙ্গে যশের হাসিমুখে ছবি, শুভ কামনা জানালেন দেব. Channel i News - চ্যানেল আই নিউজ

দেব ও যশ একসঙ্গে হাসিমুখে ছবি, শুভ কামনা ও অভিনন্দন জানানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নামলেন পশ্চিমবঙ্গ সিনেমার তারকা অভিনেতা যশ। তবে তার ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেয়ায় চলছে আলোচনা, সমালোচনা। তবে এসব পাশ কাটিয়ে বন্ধু অভিনেতাকে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও তারকা অভিনেতা দেব।

যশের বিজেপিতে যোগদান নিয়ে যখন টলিউডে বেশ সরগরম, তখন দেব লিখলেন, ‘রাজনীতির দুনিয়ায় স্বাগতম। তুমি কোন দল বা মতাদর্শে বিশ্বাস রাখো সেটা কোনও আলোচ্য বিষয় নয় এখানে, আমার শুভকামনা সবসময় তোমার সঙ্গে রয়েছে’।

দেবের এই টুইট, রিটুইট করে যশ লেখেন, ধন্যবাদ বন্ধু…তাতে কী আমাদের মতাদর্শ মেলে না তো, আমাদের লক্ষ্যটা কিন্তু শেষমেষ একই… মানুষের জন্য কাজ করা।

বুধবার সন্ধ্যায় গেরুয়া পতাকা হাতে তোলেন যশ। নাম লেখান মোদীর দল বিজেপিতে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রতি শ্রদ্ধা দেখালেন এই অভিনেতা। বিজেপিতে যোগ দিয়ে এই অভিনেতা বলেন, দিদিকে নিয়ে আমার মনে এখনো শ্রদ্ধা আছে। আমি তাঁকে অনেক ভালবাসি। আমি এখনো নিজেকে ওনার ভাই মনে করি। বিজেপিতে যোগ দিয়েছি বলে আমি ওনার সম্পর্কে কোনও ভুল মন্তব্য করবো না।

বিষয়:ক্ষমতা তৃণমূল দেব নুসরাত জাহান বিজেপি মমতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…