চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিএমইএ সভাপতির সঙ্গে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ৩১, মে ২০২১
অর্থনীতি
A A

ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার বিজিএমইএ অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে।

এ সময় বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত বিষয়াবলী বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই উন্নয়ন এবং শিল্পকে আরও এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বি-পাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উপায়গুলো নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি বলেন, কোভিড-১৯ সংকট চলাকালে কিছু ব্রিটিশ ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক আমদানি করলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট বাংলাদেশি রপ্তানিকারকদের অনুকূলে রপ্তানি বিল পরিশোধ করেনি। এতে পোশাক শিল্পের ওই সব উদ্যোক্তা সংকটে পড়েছেন। উল্লিখিত ব্র্যান্ডরা যেন অনতিবিলম্বে রপ্তানি বিল পরিশোধ করেন-সে বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য বিজিএমইএ সভাপতি ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারকে অনুরোধ জানান।

এছাড়াও বিজিএমইএ সভাপতি এবং ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার বাংলাদেশ স্বলোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রেক্ষিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সহযোগিতা, সম্ভাব্য শুল্ক পরিবর্তন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী পর্যায়ে বাংলাদেশ কীভাবে যুক্তরাজ্যের বাজার ধরে রাখতে পারে, সে বিষয়েও আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে বন্ধু ভাবাপন্ন সহযোগিতা প্রদানের জন্য ডেপুটি ব্রিটিশ হাইকমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান।

Reneta

আলোচনা সভায় ঢাকার ব্রিটিশ হাইকমিশনের কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের কাউন্সিলর (প্রোসপারিটি অ্যান্ড ইকোনোমিক গ্রোথ ফরেন) মহেশ মিশ্রা, বিজিএমইএ’র সহ-সভাপতি মো. মিরান আলী এবং পরিচালক মো. ইমরানুর রহমান উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৈরি পোশাকবিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT