চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিছানায় প্রস্রাব করছে সন্তান?

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৭:২৬ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৭
স্বাস্থ্য
A A

একদম ছোট বেলায় বিছানায় প্রস্রাব করাটা স্বাভাবিক। কিন্তু পাঁচ বছর বয়সের পরেও যদি সন্তান বিছানায় প্রস্রাব করে, তাহলে সে ব্যাপারে অবশ্যই সচেতনতা জরুরি। প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলার বিষয়টি পুরোপুরিই মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রিত। তাই এই ব্যাপারে বকাঝকা করে লাভ নেই। তবে কিছু পদ্ধতি অবলম্বন করলে সন্তানের এই বদভ্যাস ধীরে ধীরে দূর হয়ে যাবে। জেনে নিন পদ্ধতিগুলো।

ঘুমানোর আগে প্রস্রাব করিয়ে নিন
আপনার সন্তান ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই প্রস্রাব করিয়ে নিন। মূত্রথলি খালি থাকলে ঘুমের মধ্যে প্রস্রাব করার সম্ভাবনা কম থাকে। তাই প্রয়োজনে মাঝ রাতেও একবার ঘুম থেকে উঠিয়ে বাথরুমে নিয়ে যান তাকে। এতে ঘুমের মধ্যে প্রস্রাব করার অভ্যাস কমবে ধীরে ধীরে।

রাতে তরল খাবার কম খাওয়ান
আপনার সন্তানকে সারাদিন প্রচুর পানি পান করান। কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে পানি কিংবা পানীয় জাতীয় খাবার খাওয়াবেন না সন্তানকে। তৃষ্ণা পেলে অল্প পানি খাওয়ালেও গ্লাস ভরে খাওয়াবেন না।

Banglabid

কোষ্ঠকাঠিন্য আছে কিনা লক্ষ্য করুন
একটু খেয়াল করুন তো, আপনার সন্তানের কোষ্ঠকাঠিন্য আছে কিনা। মলদ্বার যেহেতু মূত্রথলির ঠিক পেছনেই থাকে তাই কোষ্ঠকাঠিন্য থাকলে তার প্রভাব পড়ে। ফলে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করার প্রবণতা দেখা দেয়। আপনার সন্তান নিজে বুঝতে পারবে না তার কোষ্ঠকাঠিন্য হয়েছে কিনা। তাই এই ব্যাপারে আপনাকেই খেয়াল রাখতে হবে।

বেড ওয়েটিং অ্যালার্ম কিনুন
এই ডিভাইসটি বিছানায় প্রস্রাবের অভ্যাস দূর করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হিসেবে ধরা হয়। একটি সেন্সর সন্তানের আন্ডারওয়্যারে লাগিয়ে রাখা হয়। আর্দ্রতা অনুভব করলেই অ্যালার্ম বেজে ওঠে। ফলে সন্তানের ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে অ্যালার্ম বাঁজার আগেই সন্তান প্রস্রাবের চাপ অনুভব করতে পারে। ফলে বিছানায় প্রস্রাবের সমস্যা দূর হয়।

পুরস্কৃত করুন
আপনার সন্তান যে রাতে বিছানা নষ্ট করবে না, সেই রাতের জন্য তাকে পুরস্কৃত করুন। তার প্রশংসা করুন। এতে সে অনুপ্রেরণা পাবে এবং বিছানায় প্রস্রাবের প্রবণতা কমে যাবে। ফেমিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুস্বাস্থ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT