চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানার চ্যানেল আই বিচ ফুটবল: সেমিফাইনালে যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ন ১৬, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রানার চ্যানেল আই বিচ ফুটবলের ষষ্ঠ আসরের চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান মাস্টার্স খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ মুক্তিযোদ্ধা মাস্টার্সের বিপক্ষে। অন্যদিকে ‘বি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী মাস্টার্স খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ চট্টগ্রাম মাস্টার্সের বিপক্ষে।

সেমিফাইনালের প্রথম ম্যাচ (মোহামেডান-মুক্তিযোদ্ধা) শনিবার সকাল সাড়ে নয়টায়। দ্বিতীয় ম্যাচ (আবাহনী-চট্টগ্রাম) একই দিন সকাল দশটা ১৫ মিনিটে। এরপর বিকেল চারটা ১৫ মিনিটে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ। বিকেল পাঁচটায় তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ। ফাইনাল বিকেল ছয়টায়।

কক্সবাজারের সিগাল পয়েন্ট থেকে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

বাংলাদেশের ফুটবল এবং কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ওয়াফ (ফুটবলের জন্য আমরা)-এর সহযোগিতায় চ্যানেল আই ছয় বছর ধরে আয়োজন করছে বিচ ফুটবল। জাতীয় দল এবং বিভিন্ন ক্লাবের সাবেক তারকা ফুটবলাররা অংশ নেন এই টুর্নামেন্টে।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিচ ফুটবল তিন কোয়ার্টারে হয়। প্রতি ভাগে ১২ মিনিট করে সময় থাকে। কিন্তু রানার -চ্যানেল আইয়ের এই আয়োজনে প্রতি কোয়ার্টার হচ্ছে ১০ মিনিট করে।

Reneta

শুক্রবার বিকেলে জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ এবং নুরুল হক মানিকের যুগলবন্দীতে শক্তিশালী মোহামেডান মাস্টার্স ৮-২ গোলে উড়িয়ে দেয় ওয়াফ মাস্টার্সকে।

আলফাজ এদিন চার গোল করেন। প্রথম কোয়ার্টারে দুই গোল করার পর দ্বিতীয় কোয়ার্টারে হ্যাটট্রিক পূরণ করেন। তৃতীয় কোয়ার্টারে তিন মিনিটের মাথায় দলের পঞ্চম এবং নিজের চতুর্থ গোলটি করেন।

আবাহনীর জয়ের নায়ক উজ্জ্বল

আগের দিন হ্যাটট্রিক করেছিলেন ৬৬ বছর বয়সী নুরুল হক মানিক। এদিন তিনি জোড়া গোল করেন। অন্য গোল দুটি খোকন দাসের।

বিকেলের দ্বিতীয় খেলায় মুক্তিযোদ্ধা মাস্টার্সকে ২-৩ গোলে হারায় আবাহনী মাস্টার্স। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ডিফেন্ডার রজনী কান্ত বর্মণ প্রথম কোয়ার্টারে ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন। মুক্তিযোদ্ধা দ্বিতীয় কোয়ার্টারে মিঠুর গোলে সমতায় ফেরে। তৃতীয় কোয়ার্টারে জোড়া গোল করে আবাহনীকে ৩-১ গোলে এগিয়ে দেন সাকিব আল হাসানের ফুফাতো ভাই উজ্জ্বল। তিনি দেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ।

ম্যাচের শেষ দিকে সাইদুর রহমান মনি মুক্তিযোদ্ধার দ্বিতীয় গোল করলেও দলকে আর সমতায় ফেরাতে পারেননি।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

চীন–এর রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার–এর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সিনহুয়া

ইরান সংকট সমাধানে ‘পাঁচ দফা উদ্যোগ’ ঘোষণা চীন ও পাকিস্তানের

মার্চ ৩১, ২০২৬

বড় ফুটবলার হয়ে উঠতে কত ত্যাগ, সেসব শোনালেন নেইমার

মার্চ ৩১, ২০২৬

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন

মার্চ ৩১, ২০২৬

রাহুলের মৃত্যু: জট খুলছে না, বরং বাড়ছে রহস্য

মার্চ ৩১, ২০২৬

৫ এপ্রিল ইস্টার সানডে

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT