চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের পর নিজেকে হারিয়ে ফেলেছিলাম: জোলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ন ০৭, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

২০১৪ সালে বিয়ের পর ২০১৬ সালের সেপ্টেম্বরে আলাদা হন হলিউড সুপাস্টার জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট দম্পতি। নয় বছরের প্রেম এবং দুই বছরের সংসার ভেঙে যাওয়ার বিষয়টি গভীরভাবে মনে আঘাত করেছিল অ্যাঞ্জেলিনা জোলির।

সম্প্রতি একটি সাক্ষাৎকারের আবারও পুরোনো আঘাতের কথা স্মরণ করেছেন জোলি।

ফ্রান্সের একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে জোলি বলেন, ‘আমার ভাগ্যে কী আছে জানিনা, কিন্তু আমি এখন একটা সন্ধিক্ষণে আছি। নিজের শেকড়ে ফেরার মতো, নিজের কাছে ফেরার মতো। কারণ নিজেকে কিছুটা হারিয়ে ফেলেছিলাম ব্র্যাড এর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার সময়টাতে।’

বিচ্ছেদ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘খুব জটিল সময় ছিল সেটা, নিজেকে চিনতে পারছিলাম না। নিজেকে ছোট, মূল্যহীন মনে হতো। গভীরভাবে কষ্ট পেয়েছিলাম।’

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির শুটিংয়ে সম্পর্কে জড়ান ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তারপর ছয় সন্তান নিয়ে (এর মধ্যে তিনজনকে দত্তক নেওয়া) এক ছাদের নিচে থাকতেন তারা। সন্তানদের অনুরোধে ২০১৪ সালে বিয়ে করেন তারা। কিন্তু এর দুই বছর পরেই বিচ্ছেদের আবেদন করেন জোলি। বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিন বছর লেগেছে।

১৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ডিজনি-র ‘মালেফিসেন্ট:মিস্ট্রিজ অফ ইভিল’। ২০১৪ সালের ‘মালেফিসেন্ট’ এর সিকুয়েল এটি।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিব্র্যাড পিটহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ফাইল ছবি

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে দোয়া

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ইলিয়াস আলীর স্ত্রী লুনার বড় ব্যবধানে জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT