চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের ঘোষণা দিলেন অনুপম-পিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ১১, নভেম্বর ২০২১
বিনোদন
A A

বসন্তের সন্ধ্যার আলাপে বন্ধুত্ব শুরু। তারপর প্রেম। পরবর্তীতে পরিণয়। ২০১৫ সালে সাত পাক ঘুরে বিয়ে করেছিলেন। কিন্তু আচমকাই সকলকে অবাক করে দিয়ে ডিভোর্সের ঘোষণা দিলেন সংগীত শিল্পী অনুপম রায় ও তার স্ত্রী পিয়া।

টুইটারে এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন অনুপম-পিয়া। জানান, বিয়ে ভাঙলেও বন্ধুত্বের সম্পর্কটা অটুট থাকবে।

অনুপম লেখেন, আমরা দুজনে পারস্পরিক সম্মতিতে বিয়ের সম্পর্কটা ভেঙে বেরিয়ে আসবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা এবার নিজেদের পথে চলব বন্ধু হিসেবে।

যৌথ বিবৃতিতে তারা জানান, একসঙ্গে আমাদের এই সফরটা খুব সুন্দর ছিল। অসাধারণ কিছু স্মৃতি, সুন্দর-সাজানো মুহূর্তগুলো সর্বদা সঙ্গে থাকবে। কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার জেরে আমরা ঠিক করেছি স্বামী-স্ত্রী হিসাবে এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমরা ঠিক আগের মতোই পরস্পরের খুব কাছের বন্ধু থাকব, যেমনটা আমরা আগে থেকেই ছিলাম এবং পরস্পরের ভালো-মন্দটা দেখবার জন্য সর্বদা তৈরি থাকবো।

বিবৃতিতে শেষে যোগ করেন, আমরা পরিবার পরিজন ও বন্ধু এবং শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞ এই সফরের প্রতিটা পদক্ষেপে পাশে থাকবার জন্য। আমাদের প্রতি এই সহানুভূতি এবং বোঝাপড়াটা একইরকমভাবে বজায় রাখুন। যাতে ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনটা আমরা আত্মমর্যাদা এবং গোপনীয়তার সঙ্গে পার করতে পারি।

Jui  Banner Campaign
ট্যাগ: অনুপম রায়আমির খানকলকাতাকিরণ রাওগানসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT