চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের ইঙ্গিত দিলেন শিল্পা শেঠি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

পর্নোকাণ্ডের মামলায় গ্রেপ্তার রাজ কুন্দ্রার সঙ্গে সংসার করতে চাইছেন না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। বেশ কয়েকদিন থেকেই শোনা যাচ্ছে স্বামী রাজকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শিল্পার পোস্ট করা এক বার্তা যেন সেই ইঙ্গিতকে আরো উস্কে দিলো।

শিল্পা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন একটি বইয়ের প্রচ্ছদের ছবি। যার শিরোনাম, ‘নতুন সমাপ্তি’। যেখানে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, ‘আমরা হয়তো বসে বসে অতীতের কথা ভেবে সময় নষ্ট করতে পারি। কী কী ভুল করেছি, কী কী ভুল সিদ্ধান্ত নিয়েছি, কাকে কষ্ট দিয়েছি, এ সব কিছু নিয়ে চিন্তা করতে পারি। কিন্তু অতীতে ফিরে গিয়ে সে সব বদলাতে পারব না। তবে আমরা সামনে এগিয়ে যেতে পারি। ঠিক সিদ্ধান্ত নিতে পারি। পুরনো ভুলকে এড়িয়ে যেতে পারি। আশেপাশের মানুষের সঙ্গে ভাল ভাবে থাকতে পারি। নিজেদের গুছিয়ে নেওয়ার অজস্র সুযোগ পাব আমরা। অতীতে যা করেছি, তার ভিত্তিতে নিজের পরিচয় তৈরি করার দরকার নেই। নিজের ভবিষ্যত নতুন করে তৈরি করতে পারি।’

কদিন আগেই রাজের নামে ১ হাজার চারশো পাতার চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। তারই একটি অংশে শিল্পার বয়ান লেখা হয়েছে। সেখান থেকে জানা গেছে, শিল্পা মুম্বাই পুলিশকে জানিয়েছেন স্বামী রাজের অ্যাপ ‘হটশটস’ এবং ‘বলিফেম’ সম্পর্কে তার কাছে কোনও তথ্য ছিল না। এমনকি শিল্পা এও জানান, ‘কাজের চাপে এমনই ব্যস্ত ছিলাম যে রাজ কী করছে সে সব খবরও রাখতাম না।’

এদিকে পুলিশের খবর অনুযায়ী, পর্নো ভিডিও বানিয়ে এই দু’টি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন রাজ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেওয়ার পর ‘বলিফেম’ তৈরি করা হয়েছিল।

রাজের এমন কাণ্ডের পর থেকেই বেশ বিব্রত শিল্পা শেঠি। স্বামীর এমন হীন কাজকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। সংবাদ মাধ্যমেও বলেছেন বিষয়টি। সামনে সত্যি সত্যি রাজকে ডিভোর্স দিলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না!

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অভিনেতাপর্নো ব্যবসাবলিউডরাজ কুন্দ্রাশিল্পা শেঠিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী হলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা বিভাগে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির যারা বিজয়ী হয়েছেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT