বিচ্ছেদের আবেদনে সাড়া দিলেন কেনি ওয়েস্ট

চ্যানেল আই অনলাইন এর জন্য এই ছবি তে দেখা যাচ্ছে এক জনপ্রিয় তারকা দম্পতি, যারা ফ্যাশন ও স্টাইলের জন্য পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
কিম কার্দেশিয়ান ও কেনি ওয়েস্টের সাত বছরের দাম্পত্য সম্পর্ক এবং আট বছরের প্রেম এখন বিচ্ছেদের পথে। মার্চে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন কিম কার্দাশিয়ান। এক মাসেরও বেশি সময় পর সেই আবেদনে সাড়া দিয়েছেন কেনি। ৪ সন্তানের যৌথ কাস্টাডির ব্যাপারেও সম্মতি জানিয়েছেন কেনি ওয়েস্ট।
৭ সপ্তাহ আগে কিম কার্দাশিয়ান বিচ্ছেদের আবেদন করেছিলেন। শুক্রবার কেনি ওয়েস্টের আইনজীবী লস অ্যাঞ্জেলস সুপেরিয়র কোর্টে সেই আবেদনে সাড়া দিয়েছেন। এর ফলে কিম-কেনির বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়ে গেল।
কিম ও কেনির দুজনের আবেদনেই বলা হয়েছে মতের অমিলের কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
২০১৪ সালে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন কিম ও কেনি। চার সন্তানের বাবা-মা তারা। নর্থ ওয়েস্ট (৭), সেন্ট ওয়েস্ট (৫), শিকাগো ওয়েস্ট (২) এবং পাসালম ওয়েস্ট (২ বছর)। কইমই






