চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছিন্নতার মুখোমুখি মিয়ানমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২১
আন্তর্জাতিক
A A
মিয়ানমার

মিয়ানমারে ইন্টারনেট পরিসেবা ক্রমাগতভাবে সীমিত হতে থাকায় এবং শেষ বেসরকারি সংবাদপত্রটির প্রকাশনাও বন্ধ হয়ে যাওয়ায় দেশটি কার্যত বিচ্ছিন্নতার মুখোমুখি।

অন্যদিকে ফ্রান্সের অন্যতম বৃহৎ জ্বালানি কোম্পানি ‘ইলেক্ট্রিসিটে ডে ফ্রান্স’ মিয়ানমারে একটি জলবিদ্যুৎ প্রকল্প স্থগিত করেছে। মিয়ানমারের বিভিন্ন স্থানে রোববারও হয়েছে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভ।

সামরিক জান্তা ক্ষমতা দখলের পর ইন্টারনেট পরিষেবা ক্রমাগতভাবে শিথিল হওয়ায় একেক পর এক বন্ধ হচ্ছে মিয়ানমারের গণমাধ্যমগুলো। তবে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলোতে তার প্রভাব পড়েনি। দুদিন আগে রাজধানী নেপিদোর একটি আদালত থেকে আটক করা হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিসির সাংবাদিক অং থুরারে। এখনও পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে মিয়ানমারে সংবাদ সংগ্রহ ও পরিবেশন কঠিন হচ্ছে বলে মনে করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

Banglabid

মিয়ানমারের শান রাজ্যে ফরাশি কোম্পানি ইলেট্রিসিটে ডে ফ্রান্স এর বাতিল হওয়া প্রকল্পটির আনুমানিক ব্যয় ১৫০ কোটি ডলার। সামরিক অভ্যুত্থানবিরোধী চলমান বিক্ষোভে রক্তপাত ও সহিংসতার পর এই সিদ্ধান্ত জানালো ফরাসি কোম্পানিটি।

মিয়ানমারের রেঙ্গুনসহ বিভিন্ন রাজ্যে রোববারও হয়েছে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভ। বিভিন্নস্থানে থেকে থেকে সংঘর্ষের খবর পাওয়া গেছে। শনিবার মিয়ানমার আর্মির গুলিতে দুজন নিহতের খবর পাওয়ার পর কোনো সংবাদমাধ্যমে হতাহতের খবর পাওয়া যায়নি।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

Reneta

এর পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। বড় জনসমাগমে নিষেধাজ্ঞা ও রাত্রিকালীন কারফিউ থাকা সত্ত্বেও তারা বিক্ষোভ দেখায়।

দেশটিতে চলমান আন্দোলনে নিহতের সংখ্যা ২৩৭ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে অ্যাস্টিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমারসেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় বন্ধ হবে না শেয়ারবাজার: বিএসইসি

পরবর্তী

দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন

পরবর্তী

দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন

বার্সার আধাডজনে দুই গোল মেসির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT