চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বিভাগের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে সরকার: মওদুদ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:১৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
রাজনীতি
A A

সরকার বিচার বিভাগের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘আজ দেশের বিচার বিভাগের স্বাধীনতা খাতা কলমে আছে কিন্তু বাস্তবে সেই স্বাধীনতা আর নেই। তাদের মুক্তমনে বিচার করার যে শক্তি থাকার কথা সেটা আছে বলে আমি মনে করি না।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন নামের একটি সংগঠন আয়োজিত নাগরিক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক প্রতিবাদ সভাটির আয়োজন করা হয়।

Banglabid

প্রতিবাদ সভায় ব্যারিস্টার মওদুদ দাবি করেন, এই সরকার বাংলাদেশের বিচার বিভাগের সবচেয়ে বড় ক্ষতি করেছে। বিচার বিভাগের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে নানা কলাকৌশলে।

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। তারা স্বৈরাচার পছন্দ করে না। স্বৈরাচারের বিরুদ্ধে তারা রাজপথে নেমে আন্দোলন করে। আমরা ১৯৬৯ সাল দেখেছি, ১৯৬২ সাল দেখেছি দেশ স্বাধীন হওয়ার পর এরশাদবিরোধী আন্দোলন দেখেছি। শেষ পর্যন্ত জনগণের বিজয় হয়। তাই যতোই কলাকৌশল করেন না কেন বেগম জিয়ার কারামুক্তি যতোই বিলম্বিত করেন না কেন তারপরও খালেদা জিয়া মুক্ত হয়ে আসবেন এবং বাংলাদেশে গণতন্ত্র আবার তারই নেতৃত্বে ইনশাআল্লাহ ফিরে আসবে।’

নির্বাচন নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করছে মন্তব্য করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘সরকার একদিকে বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন তারা চান। আবার এটাও বলছেন বিএনপি নির্বাচনে আসুক এটাও তারা চান। কিন্তু কাজেকর্মে কী করছেন? মাঠ পর্যায়ে কী করছেন? হাত পা শক্ত করে বেঁধে বিএনপিকে বলছেন এখন আপনারা সাঁতার কাটেন।’

Reneta

‘যতো কথাই বলেন, যতোই ষড়যন্ত্র করেন কৃত্রিম উপায়ে যতোই বিরোধী দল সৃষ্টি করেন না কেন কোনো লাভ হবে না। বিএনপিই একমাত্র দল নির্বাচনের মাধ্যমে যারা আবার ক্ষমতায় আসতে পারে যদি দেশে একটি সত্যিকারের নির্বাচন হয়। আমরা বুলেটের বদলে গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের সমর্থনের উপর ভিত্তি করেই আমাদের দল’, বলেন মওদুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচার বিভাগমওদুদলিড নিউজ
শেয়ারTweetPin3

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT