চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিচার’ চাওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ন ১৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্লাস্টিকের পিস্তল দিয়ে আঘাত এবং ভয় দেখানোর বিচার চাইতে গিয়ে আব্দুর রাহাত মিয়া (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল মিয়া (২৬) ও তার মা ধলি বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

রোববার বিকেল ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাহাত কাঁঠালবাড়ী গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। সে কাঁঠালবাড়ী মোস্তফিয়া সিনিয়র আলিম মাদ্রাসার দাখিলের ছাত্র। আটক ধলি বেগম ও রুবেল মিয়া একই গ্রামের খয়বর হোসেনের স্ত্রী ও ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে প্রতিবেশি খয়বর হোসেনের ছেলে আল আমিন হঠাৎ করেই রাহাতকে একটি প্লাস্টিকের পিস্তল দিয়ে পেটে আঘাত করে। এ সময় রাহাতকে পিস্তল দিয়ে হত্যার ভয় দেখায় আল আমিন। বাড়িতে এসে রাহাত ঘটনাটি তার বাবা-মাকে জানায়।

রোববার বিকেলে রাহাতকে সঙ্গে নিয়ে তার মা আল আমিনের বাড়িতে যায়। এসময় রাহাতের মা আল আমিনের মায়ের কাছে ঘটনা খুলে বলে বিচার দাবি করেন। খবর পেয়ে আল আমিন বাড়িতে এসে রাহাতের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে আল আমিন গাছের ডাল দিয়ে রাহাতকে মারধর করতে থাকে। এসময় আল আমিনের ভাই রুবেল, বাবা খয়বর ও মা ধলি বেগমও রাহাতকে মারধর করে। মারধরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহাতের।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাহাতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Reneta

‘‘নিহতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল মিয়া ও তার মা ধলি বেগমকে আটক করা হয়েছে।’’

ওসি জানান, ঘটনার পর প্রধান অভিযুক্ত আল আমিন ও তার বাবা পালিয়ে গেছে। তাদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

এ ঘটনায় নিহত রাহাতের বাবা আব্দুর রহিম বাদী গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: যুবককে পিটিয়ে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস, ছবি: সংগৃহীত।

গণছাঁটাইয়ের পরই পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পাকিস্তানের কাছে ভারত ম‍্যাচ বয়কটের ব্যাখ্যা চেয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT