চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারহীনতার কারণেই বাবা-মেয়ের আত্মহত্যা: কাজী রিয়াজুল হক

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:৪৬ অপরাহ্ণ ০১, মে ২০১৭
বাংলাদেশ
A A

শ্রীপুরের (গাজীপুর) কর্ণপুর থেকে: বিচারহীনতার কারণেই হযরত আলী তার মেয়েকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

তিনি বলেছেন, হযরত আলী মর্যাদার সঙ্গে বাঁচার জন্য বার বার সংগ্রাম করে ব্যর্থ হয়েছেন। জনপ্রতিনিধি, সমাজ তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ফলে মানবাধিকার লঙ্ঘনকারীদের সঙ্গে পুলিশও এ দায়বদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারে না।

সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও নির্যাতিত পরিবারের সাথে কথা বলার পর গণমাধ্যমকে রিয়াজুল হক জানান, প্রাথমিকভাবে তার কাছে প্রতীয়মান হয়েছে যে, প্রতিপক্ষের হাতে নির্যাতিত হয়ে বিচারহীনতার কারণেই হযরত আলী তার মেয়েকে নিয়ে এ পথ বেছে নেন।

শনিবার সকালে শ্রীপুর রেলস্টেশন থেকে কিছুটা দূরে রেললাইন থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়

পরিবারের অভিযোগ, ফারুক নামের স্থানীয় এক বখাটে হযরত আলীর মেয়ে প্রথম শ্রেণীর ছাত্রী শিশু আয়েশাকে একাধিকবার শ্লীলতাহানির চেষ্টা করে।স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের কাছে  ঘটনার বিচার চাইতে গিয়ে পাননি।তিনি তা ধামাচাপা দেন।পরে থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি।

সেই ক্ষোভে শনিবার মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনা স্থলেই নিহত হন বাবা-মেয়ে। হযরত আলী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কালাই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন সরকারের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

ছবি: জাকির সবুজ

এ ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে জানিয়ে কাজী রিয়াজুল হক বলেন, কী ধরনের অন্যায় শিশুটির প্রতি করা হয়েছে, সেগুলো জিডিতে উল্লেখ করা হয়েছিল। সে ব্যাপারে পুলিশ তদন্ত করেছে দাবি করলেও তারা কোনো লিখিত প্রতিবেদন দেয়নি।

“আমি মনে করি অভিযোগটি এফআইআর হিসেবে নিয়ে বিবাদীদের ধরার জন্য আরও অনেক বেশি সক্রিয় হওয়ার দরকার ছিল। কিন্তু পুলিশ এ বিষয়টাকে গুরুত্ব দেয়নি। ফলে সমাজ, আইনের প্রতি তার বিশ্বাসের অভাবের কারণেই তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে।”

তিনি মনে করেন, এক ধরনের স্বার্থান্বেষী মানুষ দীর্ঘদিন যাবত তার দখলে থাকা সরকারি সম্পত্তি দখল করার জন্য হযরত আলীর ওপর অত্যাচার জুলুম করেছে। তার মেয়েকে লাঞ্ছিত করেছে, তাকে মর্যাদার সঙ্গে বাঁচতে দেয়নি। কিন্তু জনপ্রতিনিধিরা তাদের (আলী) প্রটেকশন দেয়নি।

ছবি: জাকির সবুজ

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের হালিমাকে নিরাপত্তা, আইনী সহায়তাসহ তাকে পুনর্বাসিত করার সব ধরনের ব্যবস্থা করা হবে। তাকে আর ভিক্ষা করে খেতে হবে না এমন আশ্বাসও দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক শরিফ উদ্দিন, সহকারী পরিচালক রবিউল ইসলাম, সাজ্জাদুর রহমান, ইউএনডিপির উপদেষ্টা শর্মিলা রাসূল, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা বেগম প্রমুখ।

ট্যাগ: বাবা-মেয়ের আত্মহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যালেঞ্জটা ভালই সামলাচ্ছেন ব্যাটসম্যানরা

পরবর্তী

পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনাকর্মকর্তা ও বিএসএফ জওয়ান নিহত

পরবর্তী

পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনাকর্মকর্তা ও বিএসএফ জওয়ান নিহত

লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা অনুষ্ঠান।

লাখো কণ্ঠে গর্জে উঠল, ‘বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত’

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT